1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ বক্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখপ্রকাশ, বললেন—ফিজিকস পরীক্ষা আবারও নেওয়া হবে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ স্বৈরাচারমুক্ত দেশ গড়তে মুক্তিযুদ্ধের মতো ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নরওয়েকে হারাতে হলে ২৪ বছরের এক রেকর্ড ভাঙতে হবে ব্রাজিলকে

  • আপডেট সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৩৯ ০ বার সংবাদটি পরেছে

অনলাইন ডেস্ক ।। ২০০২ বিশ্বকাপে জার্মানিকে হারিয়ে শিরোপা জয়ের পর থেকে বিশ্বকাপের নকআউট পর্বে ইউরোপীয় দলের বিপক্ষে যেন এক অদ্ভুত অভিশাপে পড়েছে ব্রাজিল। গত ২৪ বছরে ইউরোপের বিপক্ষে প্রতিটি নকআউট ম্যাচেই হারতে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। এবার সেই অভিশাপ ভাঙার নতুন সুযোগ কার্লো আনচেলত্তির দলের সামনে, প্রতিপক্ষ নরওয়ে।

পরিসংখ্যান বলছে, ২০০২ সালের শিরোপা জয়ের পর বিশ্বকাপ নকআউটে ইউরোপের বাইরের দলের বিপক্ষে ব্রাজিল শতভাগ সফল। এই সময়ে তারা ঘানা (২০০৬), চিলি (২০১০ ও ২০১৪), কলম্বিয়া (২০১৪), মেক্সিকো (২০১৮), দক্ষিণ কোরিয়া (২০২২) এবং জাপানকে (২০২৬) হারিয়ে সাত ম্যাচেই জয় তুলে নিয়েছে।

কিন্তু ইউরোপীয় প্রতিপক্ষ এলেই চিত্র সম্পূর্ণ ভিন্ন। ২০০৬ সালে ফ্রান্স, ২০১০ সালে নেদারল্যান্ডস, ২০১৪ সালে জার্মানি ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আবারও নেদারল্যান্ডস, ২০১৮ সালে বেলজিয়াম এবং ২০২২ সালে ক্রোয়েশিয়ার কাছে বিদায় নিতে হয়েছে সেলেসাওদের। অর্থাৎ, ২০০২ সালের ফাইনালে জার্মানিকে হারানোর পর থেকে বিশ্বকাপ নকআউটে ইউরোপের বিপক্ষে টানা ছয় ম্যাচেই পরাজিত ব্রাজিল।

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে এবার তাদের প্রতিপক্ষ নরওয়ে। তাই ম্যাচটি শুধু কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই নয়, বরং দীর্ঘদিনের ইউরোপ-অভিশাপ ভাঙারও বড় পরীক্ষা ব্রাজিলের জন্য। এই ম্যাচে জিততে পারলে ২০০২ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে কোনো ইউরোপীয় দলকে হারানোর স্বাদ পাবে ব্রাজিল।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ