1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
বসতভিটা দখলের বিরোধে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ কুয়াকাটায় বিএসএসএফের বর্ষপূর্তি, সাংবাদিকদের মিলনমেলা ও সম্মাননা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল কাউনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘরের তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ

হঠাৎ বৃষ্টি এলে তৈরি করুন মাংসের মজাদার ভুনা খিচুড়ি

  • আপডেট সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ২৬০ ০ বার সংবাদটি পরেছে

নিউজ ডেস্ক ।। সাধারণত হাই রিচ খাবারগুলো ঠান্ডা পরিবেশে আর কম মশলাযুক্ত হেলদি খাবার গরম আবহাওয়ায় খাওয়া যুক্তিযুক্ত। পুষ্টিবিদদের পাশাপাশি চিকিৎসকরাও এই বিষয়ে একমত। তাই দেরি না করে আসুন জেনে নেয়া যাক বাড়িতে মাংসের ভুনা খিচুড়ি রান্নার সহজ নিয়মটি।

জেনে নিন এই মজাদার রান্নার রেসিপিটি-

উপকরণ: খিচুড়ির সঙ্গে ভুনা মাংস তৈরি করতে আপনার প্রয়োজন হবে মুরগি বা গরু বা খাসির মাংস ১ কেজি, আদা পেস্ট ১ টেবিল চামচ, রসুন পেস্ট ১ টেবিল চামচ, পেঁয়াজ পেস্ট ১ চা চামচ, জায়ফল ও জয়ত্রী গুঁড়ো ১/২ চা চামচ, হলুদ গুঁড়া ১/৪ চা চামচ, লাল মরিচ গুঁড়ো ১ চা চামচ, দারুচিনি গুঁড়ো ১/৬ চা চামচ, এলাচ ৩টি, তেজপাতা ৪টি, কাঁচা মরিচ ২টি, পেঁয়াজ কুচি ১ কাপ, টক দই ১/২ কাপ, সরিষা তেল ১/২ কাপ, লবণ পরিমাণমতো।

প্রণালি: ভুনা মাংস তৈরি করতে প্রথমে পেঁয়াজ কুচি, এলাচ, তেজপাতা ও কাঁচামরিচ বাদে সব উপকরণ দিয়ে মিশিয়ে মাংস ২ ঘণ্টা ভালো করে মেরিনেট করে নরমাল ফ্রিজে রেখে দিতে হবে। মেরিনেট করা হয়ে গেলে একটি সসপ্যান চুলায় বসিয়ে দিন। তাতে তেল দিয়ে প্রথমে দিয়ে দিন পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিন এলাচ ও তেজপাতা। পেঁয়াজগুলো হালকা বাদামি রঙের হয়ে গেলে এতে মেরিনেট মাংস দিয়ে দিন। এখন সেই তেলে ভালো করে মাংসগুলো একটু ভেজে নিন। চুলা মিডিয়াম আঁচে রেখে এবার সব মসলা মাংসে ভালো করে মিশিয়ে নিতে কষাতে হবে। কষানো হয়ে গেলে লো ফ্লেমে মাংস দমে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। মাংসের ওপর তেল ভেসে উঠলে চুলা থেকে নামিয়ে ফেলুন।

খিচুড়ির তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ: সরিষা তেল ১/৩ কাপ, তেজপাতা ১টি, এলাচ ৩টি, দারুচিনি টুকরো ২ টি, পেঁয়াজ কুঁচি ১/২ কাপ,  ১ টেবিল চামচ আদা বাটা, ১ টেবিল চামচ রসুন বাটা, হলুদের গুঁড়া ১ চা চামচ, লাল মরিচের গুঁড়া ১/২ চামচ, পোলাও চাল ৬ কাপ, মসুর ডাল ১ কাপ, গরম পানি ১২ কাপ, কাচা মরিচ ৬ টি, গরম মসলার গুঁড়া ১/২ চামচ, কেওড়ার জল ১ চামচ, লবণ পরিমাণমতো।
যেভাবে তৈরি করবেন: একটি প্যানে ১/৩ কাপ পরিমাণ সরিষার তেল দিন। তেল গরম হলে কিছু প্রথমে তেজপাতা, এলাচ, দারুচিনি দিন। ফ্লেভার ছড়ানোর জন্য অপেক্ষা করুন। এবারে পেয়াজ কুঁচি হালকা বাদামি করে ভেজে নিন। এখন একে একে সব মশলা দিয়ে রান্না করুন ৫ মিনিটের মতো। এরপর আগে থেকে ধুয়ে রাখা চাল ও হালকা ভেজে ধুয়ে নেয়া ডাল দিয়ে দিন। মশলার সঙ্গে চাল ও ডাল ভালোভাবে মিশিয়ে রান্না করুন আরও ৫ মিনিট। এবারে গরম পানি দিন চাল ও ডাল সিদ্ধ হওয়ার জন্য।

চুলার আঁচ মিডিয়ামে রাখুন। পানি হালকা শুকিয়ে যাওয়া অবস্থায় রান্না করা মাংস, গরম মসলার গুঁড়া, কাঁচা মরিচ দিয়ে মিশিয়ে নিবেন। অল্প আঁচে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিবেন চাল ও ডাল পুরোপুরি সিদ্ধ না হওয়া পর্যন্ত। এসময় কিছুক্ষণ পর পর উপরের খিচুড়ি নিচে আর নিচের খিচুড়ি উপরে দিয়ে নেড়েচেড়ে দিন। শেষ পর্যায়ে চুলা থেকে নামানোর পর ১ চামচ কেওড়ার জল ছিটিয়ে দিন। ব্যাস, এভাবেই তৈরি হয়ে গেল সুস্বাদু ভুনা মাংসের খিচুড়ি।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ