1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
বসতভিটা দখলের বিরোধে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ কুয়াকাটায় বিএসএসএফের বর্ষপূর্তি, সাংবাদিকদের মিলনমেলা ও সম্মাননা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল কাউনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘরের তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ

কাঁচা আম খাওয়ার উপকারিতা কী কী?

  • আপডেট সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ২৯৬ ০ বার সংবাদটি পরেছে

নিউজ ডেস্ক // এখন কাঁচা আমের সময়। এ ফল খেতে সুস্বাদু, আবার এর অনেক উপকারিতাও  রয়েছে। কাঁচা আমে প্রচুর ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা স্বাস্থ্যের জন্য ভালো। এ ফল কাঁচা খাওয়া যায়, আবার ডাল ও মাছের সঙ্গে রান্না করেও খাওয়া যায়। এ ফলের শরবত গরমে বেশ স্বস্তি দেয়। আর আচার বানিয়ে সারা বছরই খান অনেকে।

কাঁচা আম খাওয়ার উপকারিতা   

প্রতিরোধ ক্ষমতা বাড়ায় 
কাঁচা আমে ভরপুর ভিটামিন এ, সি এবং ই আছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।  মাড়ির সমস্যা দূর করতে সহায়ক এ ফল। শরীরে শ্বেত রক্তকণিকা বাড়িয়ে অনেক রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে কাঁচা আম।

শরীর ঠান্ডা রাখে
গরমে যাদের অবস্থা নাজেহাল হয়ে যায়, তারা কাঁচা আম খেতে পারেন। শরীরের অতিরিক্ত তাপ কমাতে এ ফল কার্যকর। শরীর থেকে ঘামের মাধ্যমে যে সোডিয়াম ও মিনারেল বেরিয়ে যায়, তার ভারসাম্য রক্ষা করে কাঁচা আম। ফলে শরীর ঠান্ডা থাকে।

হজমে সহায়ক

কাঁচা আমে থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ উপাদান হজমের রস উৎপাদন করে কোষ্ঠকাঠিন্য, গ্যাস্ট্রিক, অজীর্ণতা ও বমিভাব কমাতে সাহায্য করে। ফলে পেট সুস্থ থাকে।

হৃদরোগের ঝুঁকি কমায় 
কাঁচা আমে ম্যাঙ্গিফেরিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ট্রাইগ্লিসারাইড, কোলেস্টেরল এবং ফ্যাটি অ্যাসিডের মাত্রার ভারসাম্য বজায় রাখে। তাই কাঁচা আম খেলে হৃদরোগের ঝুঁকি কমে। কাঁচা আমে থাকা ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম আমাদের হৃদপিণ্ডের কার্যকারিতা বাড়ায়।

লিভারের জন্য উপকারী
কাঁচা আম লিভার পরিষ্কার করতে সহায়তা করে। এটি বাইল অ্যাসিড নিঃসরণ বাড়ায়। এ অ্যাসিড দেহের টক্সিন বের করে দেয়। এতে হজম ক্ষমতাও বাড়ে।

চোখের স্বাস্থ্যের উন্নতি
কাঁচা আমে লুটেইন, জিয়াজ্যান্থিনসহ বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্টে থাকে, যা দৃষ্টিশক্তি এবং চোখের স্বাস্থ্য উন্নত করে।

মুখের স্বাস্থ্য রক্ষায় সহায়ক
কাঁচা আম দাঁতের মাড়ির রক্ত পড়া কমাতে সাহায্য করে। দাঁতের ক্ষয় রোধেও সয়াহক। একইসঙ্গে মুখের দুর্গন্ধ দূর করে।

সতর্কতা
কাঁচা আম স্বাস্থ্যকর হলেও একসঙ্গে অতিরিক্ত খেলে পেট ব্যথা, বদহজম, আমাশয় ইত্যাদি হতে পারে। কাঁচা আম খাওয়ার পরপরই ঠান্ডা পানি পান করা উচিত নয়, এতে গলা জ্বলতে পারে।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ