1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
বসতভিটা দখলের বিরোধে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ কুয়াকাটায় বিএসএসএফের বর্ষপূর্তি, সাংবাদিকদের মিলনমেলা ও সম্মাননা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল কাউনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘরের তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ

১ হাজার বছর পুরোনো কোরআন উন্মোচল করল সৌদি আরব

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১৭৭ ০ বার সংবাদটি পরেছে
সৌদি আরবের কিং আবদুল আজিজ পাবলিক লাইব্রেরি এক হাজার বছর পুরোনো একটি দুর্লভ কোরআনের পাণ্ডুলিপি উন্মোচন করেছে। গারিব আল কোরআন শিরোনামের এই পাণ্ডুলিপিটি প্রখ্যাত প্রাচীন মুসলিম পণ্ডিত আবু উবাইদাহ মামার ইবনে আল মুথান্না রচিত।

বুধবার (১ এপ্রিল) গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, ২৩টি পাতায় রচিত চতুর্থ শতাব্দীর এই পাণ্ডুলিপিটির প্রত্যেকটির মাপ ১৭ বাই ২২ সেন্টিমিটার। এতে সুস্পষ্ট আন্দালুসীয় লিপি ব্যবহার করা হয়েছে, আর সুরার নামগুলো কুফিক লিপিতে লেখা। এটি কোরআনিক বিজ্ঞানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলেও এখনও অপ্রকাশিত কাজ হিসেবে বিবেচিত।

লাইব্রেরির কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের সংগ্রহে কোরআনের তাফসির ও ভাষাতত্ত্ব সংক্রান্ত বিভিন্ন শতাব্দীর বিস্তৃত ও বিরল পাণ্ডুলিপি রয়েছে। এর মধ্যে আবু ইসহাক আল-জাজ্জাজ এবং ইবনে কুতাইবাহ আল-দিনাওয়ারির রচনাসমূহ উল্লেখযোগ্য। পাশাপাশি ষষ্ঠ শতকে নকল করা তাফসির আল-তাবারির কিছু অংশও এখানে সংরক্ষিত আছে।

লাইব্রেরি কর্তৃপক্ষ আরও জানায়, তাদের লক্ষ্য হলো এসব বিরল পাণ্ডুলিপি, নথি, আলোকচিত্র, মুদ্রা ও প্রত্নবস্তুর সংগ্রহকে বিশ্ববাসীর সামনে তুলে ধরা। পাশাপাশি ঐতিহ্যের বহুমাত্রিক রূপ নিয়ে গবেষণা ও সম্পৃক্ততার নতুন দিগন্ত উন্মোচন এবং গবেষকদের জন্য এসব মূল্যবান পাণ্ডুলিপিকে আরও সহজলভ্য করে তোলা।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ