1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
বসতভিটা দখলের বিরোধে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ কুয়াকাটায় বিএসএসএফের বর্ষপূর্তি, সাংবাদিকদের মিলনমেলা ও সম্মাননা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল কাউনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘরের তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ

স্বপ্নে মৃত্যু দেখা কিসের ইঙ্গিত

  • আপডেট সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৪০ ০ বার সংবাদটি পরেছে
ফয়জুল্লাহ রিয়াদ ।। স্বপ্নে মৃত্যু দেখলে অধিকাংশ মানুষ ভয় পেয়ে যান। অনেকেই মনে করেন, এমন স্বপ্ন হয়তো নিজের বা প্রিয়জনের মৃত্যুর পূর্বাভাস। কিন্তু ইসলামি স্বপ্নতত্ত্বে বিষয়টি এতটা সরল নয়। শরিয়তে এমন কোনো নির্দেশনা নেই যে, স্বপ্নে মৃত্যু দেখলেই বাস্তবে মৃত্যু অবশ্যম্ভাবী। বরং প্রাচীন মুসলিম স্বপ্ন-ব্যাখ্যাকারীরা বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনায় এর ভিন্ন ভিন্ন সম্ভাব্য ব্যাখ্যা উল্লেখ করেছেন।

কেউ যদি স্বপ্নে নিজেকে মারা যেতে দেখেন, এরপর আবার জীবিত হয়ে ওঠেন, তাহলে তা গুনাহ থেকে তওবার ইঙ্গিত হতে পারে। আর যদি কেউ স্বপ্নের ভেতর ‘কখনো মৃত্যু হবে না’ বলে ধারণা করে থাকেন, তাহলে এটা তার জন্য আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার ইঙ্গিত হতে পারে।

কোনো ব্যক্তি যদি অসুস্থ না হয়েও স্বপ্নে নিজের মৃত্যু দেখেন, তাহলে তা দীর্ঘায়ুর ইঙ্গিত হতে পারে। আবার কেউ যদি মৃত হয়ে পুনরায় মারা যেতে দেখেন এবং সেখানে কান্না ও বিলাপ না থাকে, তাহলে তা তার পরিবারের আনন্দ বা শুভ ঘটনার প্রতীক হতে পারে।

স্বপ্নে নিজের জানাজা, দাফন কিংবা কাফন দেখারও বিভিন্ন ব্যাখ্যা হতে পারে। কোথাও তা দ্বীনি দুর্বলতার প্রতি সতর্কবার্তা, কোথাও দুনিয়াবি পরিবর্তন, আবার কোথাও সামাজিক অবস্থার পরিবর্তনের ইঙ্গিত। একইভাবে স্বপ্নে স্ত্রী, সন্তান বা পরিচিত কারও মৃত্যু দেখার ক্ষেত্রেও একাধিক সম্ভাব্য ব্যাখ্যা রয়েছে। অর্থাৎ ব্যক্তির অবস্থা, স্বপ্নের ধরন এবং পারিপার্শ্বিকতা অনুযায়ী ব্যাখ্যা পরিবর্তিত হতে পারে।

এগুলো মুসলিম মনীষীদের অভিজ্ঞতার আলোকে প্রস্তাবিত সম্ভাব্য ব্যাখ্যা। তাই কোনো স্বপ্ন দেখে আতঙ্কিত হওয়া বা নিশ্চিত ভবিষ্যদ্বাণী মনে করা একদমই উচিত নয়।

একজন মুমিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—বাস্তব মৃত্যুর প্রস্তুতি নেওয়া। স্বপ্নে মৃত্যু দেখা যদি আমাদের গাফিলতি ঝেড়ে ফেলে আখিরাতের প্রস্তুতির কথা স্মরণ করিয়ে দেয়, তবে সেটিই হবে এ ধরনের স্বপ্নের সবচেয়ে বড় শিক্ষা।

তথ্যসূত্র: ইবনে সিরিন, তফসিরুল আহলাম: ৭৩-৭৪, আল-মাকতাবাতুত তাওফিকিয়্যাহ, কায়রো

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ