1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
বসতভিটা দখলের বিরোধে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ কুয়াকাটায় বিএসএসএফের বর্ষপূর্তি, সাংবাদিকদের মিলনমেলা ও সম্মাননা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল কাউনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘরের তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ

পৃথিবীতে ফিরছেন আর্টেমিস-২ এর নভোচারীরা

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১৭১ ০ বার সংবাদটি পরেছে

অনলাইন ডেস্ক // প্রায় ২ লাখ ৫২ হাজার ৭৬০ মাইল পথ অতিক্রম করে এবং চাঁদের পাশ দিয়ে ঘুরে পৃথিবীতে ফিরছেন আর্টেমিস-২ মিশনের নভোচারীরা।

মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, তাদের ফেরার যাত্রায় প্রায় চার দিন সময় লাগবে। আগামী ১০ এপ্রিল স্থানীয় সময় রাতে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের প্যাসিফিক মহাসাগরে অবতরণ করবে।

এতে বলা হয়, আর্টেমিস ২-এর নভোচারীরা একটি ঐতিহাসিক চন্দ্র পরিক্রমা সম্পন্ন করেছে এবং তাঁদের মহাকাশযান থেকে একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ প্রত্যক্ষ করার পর পৃথিবীর উদ্দেশে ফিরে আসছেন।

আর্টেমিস-২ এর কমান্ডার রিড ওয়াইজম্যান অরিয়ন স্পেসক্রাফটের ভিতর থেকে পৃথিবী দেখছেন। ছবি: নাসা

নাসা জানায়, চাঁদের পেছনে থাকাকালীন নভোচারীরা নাসার সঙ্গে সংযোগ হারিয়ে ফেলেন — এই বিভ্রাটটি প্রত্যাশিত ছিল এবং প্রায় ৪০ মিনিট স্থায়ী হয়েছিল।

প্রায় ৪০ মিনিট পর মহাকাশযান থেকে নীরবতা ভেঙে মিশন স্পেশালিস্ট ক্রিস্টিনা কচ বলেন, ‘পৃথিবী থেকে আবার বার্তা পেয়ে খুব ভালো লাগছে।’

এ অভিযানের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মহাকাশচারীদের বলেছেন যে, ‘তাঁরা ইতিহাস সৃষ্টি করেছেন এবং সমগ্র আমেরিকাকে সত্যিই গর্বিত করেছেন।’ এছাড়া মার্কিন প্রেসিডেন্ট তাঁদেরকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন।

পৃথিবীতে ফেরার পর মহাকাশচারীরা প্রথমে পানিতে অবতরণ করবেন। তারপর সেখান থেকে তাদের সংগ্রহ করে কাছের মার্কিন নৌবাহিনীর জাহাজে হেলিকপ্টারে করে পৌঁছে দেওয়া হবে।

নাসা জানিয়েছে, জাহাজে অবস্থানকালে তাদের মেডিকেল চেকআপ করা হবে।

সূত্র: বিবিসি

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ