1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ বক্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখপ্রকাশ, বললেন—ফিজিকস পরীক্ষা আবারও নেওয়া হবে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ স্বৈরাচারমুক্ত দেশ গড়তে মুক্তিযুদ্ধের মতো ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

প্রেম-বিয়ে ও অভিনয় ছাড়ার গুঞ্জনের জবাব দিলেন তৃষা

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ২৮৬ ০ বার সংবাদটি পরেছে

বিনোদন ডেস্ক // অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের সঙ্গে প্রেম, এক ব্যবসায়ীকে বিয়ে ও অভিনয় থেকে সরে দাঁড়ানো- এই তিনি বিষয়ে দক্ষিণ ভারতের অভিনেত্রী তৃষা কৃষ্ণনকে নিয়ে শুরু হয়েছে জল্পনা। তবে চুপ করে বসে থাকলেন না তিনি। সব গুঞ্জনের জবাব দিলেন তৃষা নিজেই।

সম্প্রতি চেন্নাইয়ে এক বিয়ের অনুষ্ঠানে থালাপতি বিজয়ের সঙ্গে তাকে দেখা যাওয়ার পর থেকে সামাজিক মাধ্যমে নানা গুঞ্জন ছড়ায়

ভিডিওটি ভাইরাল হওয়ার কয়েকদিনের মধ্যেই পাওয়া যায়, বিজয়ের স্ত্রী সঙ্গীতার সঙ্গে বিচ্ছেদের খবর। আর এর মধ্যেই তৃষাকে নিয়ে প্রেম ও বিয়ের গুঞ্জন আরও জোরালো হয়।

ভারতীয় গণমাধ্যমে দাবি করা হয়, তৃষা নতুন কোনো কাজ নিচ্ছেন না এবং খুব শিগগিরই অভিনয় থেকেও সরে দাঁড়াতে পারেন। এমনকি ধনী ব্যবসায়ীর সঙ্গে গোপনে বিয়ে এবং সন্তানের মা হয়েছেন—এমন খবরও ছড়িয়ে পড়ে।

তবে এসব গুঞ্জনের জবাব দিয়েছেন তৃষা। ইনস্টাগ্রাম স্টোরিতে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তিনি লেখেন, ‘আমি নাকি সিনেমা ছেড়ে দিয়েছি, ধনী ব্যবসায়ীর সঙ্গে বিয়েও করেছি, আবার আমি নাকি চার সন্তানের মা! আর কিছু বলব?”—এই এক পোস্টে তিনি পরিষ্কার করে দেন, এসব খবরের কোনো ভিত্তি নেই।

অন্যদিকে, ভাইরাল ভিডিওর পর বিজয় এক নির্বাচনী জনসভায় ব্যক্তিগত প্রসঙ্গে কথা বলেন। তৃষাকে নিয়ে অভিনেতা পার্থিবন কটাক্ষ করলে, পাল্টা জবাব দেন বিজয়।

সব মিলিয়ে ব্যক্তিগত জীবন নিয়ে যতই জল্পনা থাকুক না কেন, তৃষা স্পষ্ট করে দিয়েছেন—তিনি এখনই অভিনয় ছাড়ছেন না এবং ভিত্তিহীন গুঞ্জনে কান দেওয়ারও কোনো ইচ্ছা নেই।

সূত্র: দ্য ওয়াল

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ