1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ বক্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখপ্রকাশ, বললেন—ফিজিকস পরীক্ষা আবারও নেওয়া হবে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ স্বৈরাচারমুক্ত দেশ গড়তে মুক্তিযুদ্ধের মতো ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

লিটারে ২৫ টাকা বেড়ে জেট ফুয়েল এখন ২২৭ টাকা

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৮৫ ০ বার সংবাদটি পরেছে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎ // দেশে উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম আবারও বাড়ানো হয়েছে। নতুন দর অনুযায়ী প্রতি লিটারে জেট ফুয়েলের দাম প্রায় ২৫ টাকা বেড়ে হয়েছে ২২৭ টাকা ৮ পয়সা। নতুন এই সিদ্ধান্ত আজ মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে।

আজ এ-সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এর আগে গত ২৪ মার্চ জেট ফুয়েলের দাম এক দফায় ৯০ টাকা বাড়ানো হয়েছিল। ফলে এক মাসের ব্যবধানে জ্বালানির দামে বড় ধরনের উল্লম্ফন ঘটল, যা দেশের বিমান পরিবহন খাতে নতুন চাপ সৃষ্টি করবে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ২২৭ টাকা ৮ পয়সা, যা মার্চে ছিল ২০২ টাকা ২৯ পয়সা। তার আগে এই জ্বালানি বিক্রি হতো ১১২ টাকা ৪১ পয়সা দরে।

অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জ্বালানির দাম উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ৩২১৬ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ৪৮০৬ ডলার নির্ধারণ করা হয়েছে। এর আগে এই দাম ছিল শূন্য দশমিক ৭৩৮৪ ডলার।

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের ঊর্ধ্বগতি, আমদানি ব্যয় বৃদ্ধি ও বিদ্যমান বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রাখতেই এ মূল্য সমন্বয় করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নতুন এই মূল্য বহাল থাকবে।

জেট ফুয়েলের দাম বৃদ্ধির ফলে বিমানভাড়া বাড়ার আশঙ্কা রয়েছে। এতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে যাত্রীদের ওপর অতিরিক্ত ব্যয়ের চাপ পড়তে পারে। একই সঙ্গে এ খাতে পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় এয়ারলাইনসগুলোও আর্থিক চাপে পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ