1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
বসতভিটা দখলের বিরোধে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ কুয়াকাটায় বিএসএসএফের বর্ষপূর্তি, সাংবাদিকদের মিলনমেলা ও সম্মাননা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল কাউনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘরের তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ

ছুরিকাঘাতে আহত ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালক ঢামেকে ভর্তি

  • আপডেট সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৯৫ ০ বার সংবাদটি পরেছে

অনলাইন ডেস্ক // দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে আহত রাজধানীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালের উপ-পরিচালক ডা. আহমদ হোসেনকে (৫০) উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সোমবার (২০ এপ্রিল) বিকেল ৪টার দিকের এই ঘটনার পর তাকে আহত অবস্থায় প্রথমে ক্যান্সার হাসপাতালেই নেয়া হয়। উন্নত চিকিৎসার জন্য পরবর্তীতে রাতে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ জানান, তার ডান হাত ও পিঠে ছুরিকাঘাত রয়েছে। তার অবস্থা আশঙ্কামুক্ত। তাকে ভিআইপি কেবিনে ভর্তি রাখা হয়েছে।

জানা যায়, তার বাসা স্বাস্থ্য অধিদফতরের পিছনে। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালে ডিউটি শেষ করে বিকেলে পায়ে হেটে বাসায় ফিরছিলেন তিনি। পথে মাহাখালী ব্রাক বিশ্ববিদ্যালয়ের পুরাতন ক্যাম্পাসের পিছনে একটি গলিতে দুজন দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত করে পালিয়ে যায়। সেখান থেকে স্বজনরা খবর পেয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক তার এক স্বজন জানান, উপ-পরিচালক ডা. আহমদ হোসেনকে বেশ কিছুদিন ধরে তার হাসপাতালের ট্রেন্ডার পাওয়ার জন্য রুবেল গ্রুপ হুমকি ধামকি দিয়ে আসছিল। ফোনেও হুমকি দিচ্ছিল। বিষয়টি থানায় অবগত করা হয়েছিল।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ