1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
বসতভিটা দখলের বিরোধে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ কুয়াকাটায় বিএসএসএফের বর্ষপূর্তি, সাংবাদিকদের মিলনমেলা ও সম্মাননা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল কাউনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘরের তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ

শান্তি আলোচনায় ইরান আসবে কি না—অনিশ্চয়তায় পাকিস্তান

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ২৭১ ০ বার সংবাদটি পরেছে

অনলাইন ডেস্ক //  যুক্তরাষ্ট্র-ইরান সংকট নিরসনে পাকিস্তানে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় তেহরান অংশ নেবে কি না, তা নিয়ে এখনো চূড়ান্ত কোনো নিশ্চিত বার্তা পাওয়া যায়নি। আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ইরানকে আলোচনায় রাজি করাতে পাকিস্তান ‘আন্তরিক প্রচেষ্টা’ চালিয়ে যাচ্ছে। তবে তেহরানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক সাড়া মেলেনি।

তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, ‘ইসলামাবাদ শান্তি আলোচনায় প্রতিনিধিদল পাঠানোর বিষয়ে ইরানের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার জন্য আমরা এখনো অপেক্ষায় আছি।’ তিনি আরও বলেন, পাকিস্তান নিয়মিতভাবে ইরানের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে এবং কূটনীতি ও সংলাপের পথ অনুসরণের চেষ্টা করছে।

পাকিস্তানের তথ্যমন্ত্রীর দেওয়া তথ্যমতে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ পাকিস্তানের সময় অনুযায়ী আগামীকাল বুধবার ভোর ৪টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টা ৫০ মিনিট) শেষ হবে।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল জানিয়েছিলেন, এই যুদ্ধবিরতি ওয়াশিংটন সময় অনুযায়ী বুধবার সন্ধ্যায় শেষ হচ্ছে। এই সময়বিভ্রাটের মধ্যেই সংঘাত এড়াতে যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে ইরানের সিদ্ধান্তকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন তারার।

এদিকে আজ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষকেই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর জন্য কূটনীতি ও সংলাপকে গুরুত্ব দেওয়ার অনুরোধ জানিয়েছেন। এর আগে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কার্যালয় থেকেও একই ধরনের আহ্বান জানানো হয়েছিল।

ইরানের পক্ষ থেকে আসা বার্তাগুলো এখনো ধোঁয়াশায় ঘেরা। গতকাল ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছিলেন, দ্বিতীয় দফার আলোচনার জন্য তাঁদের এই মুহূর্তে ‘কোনো পরিকল্পনা নেই’। যদিও এর আগে ইরানি সূত্রগুলো সিএনএনকে জানিয়েছিল, তেহরানের একটি প্রতিনিধিদল পাকিস্তানে যাচ্ছে।

অন্যদিকে মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্বে থাকা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আজই পাকিস্তানে পৌঁছানোর কথা রয়েছে। যদিও সর্বশেষ খবর অনুযায়ী তিনি এখনো ওয়াশিংটনে অবস্থান করছেন এবং ঠিক কখন রওনা দেবেন, তা এখনো স্পষ্ট নয়।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ