1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ বক্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখপ্রকাশ, বললেন—ফিজিকস পরীক্ষা আবারও নেওয়া হবে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ স্বৈরাচারমুক্ত দেশ গড়তে মুক্তিযুদ্ধের মতো ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

গ্যাস সিলিন্ডারে ২ লাখ ইয়াবা

  • আপডেট সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১৭৪ ০ বার সংবাদটি পরেছে
প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে উদ্ধারকৃত দুই লাখ ইয়াবা বড়ি। ছবি: প্রতিনিধি ।  
‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎ // রাজধানীর ওয়ারী এলাকায় একটি প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে দুই লাখ ইয়াবা বড়ি উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এই ইয়াবাগুলো কক্সবাজার থেকে আনা হয়েছিল। এ ঘটনায় দুর্জয় দত্ত (২২) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আজ সোমবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিদপ্তরের মহাপরিচালক হাসান মারুফ।

তিনি বলেন, গতকাল রোববার বেলা ৩টার দিকে ওয়ারী থানার ৪৫, লালমোহন সাহা স্ট্রিটে অভিযান চালানো হয়। এ সময় একটি কালো রঙের প্রিমিও গাড়ি তল্লাশি করে গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে দুই লাখ ইয়াবা উদ্ধার করা হয় এবং দুর্জয় দত্তকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবার বড় চালান এনে ঢাকা শহরের বিভিন্ন অভিজাত এলাকাসহ বিভিন্ন জেলায় সরবরাহ করছিল। আটক ব্যক্তির কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এগুলো যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

একই দিন রাজধানীর যাত্রাবাড়ী, বনানী, কড়াইল বস্তি এলাকা ও জোয়ার সাহারা এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক চারটি অভিযানে আরও ৫ হাজার ৭৮০টি ইয়াবা ও চার কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এসব অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে যাত্রাবাড়ী থেকে ২ হাজার ৮০০টি ইয়াবাসহ মো. শহীদ (২৮), বনানীর টিঅ্যান্ডটি মাঠ ও কড়াইল বস্তি এলাকা থেকে গাঁজাসহ মো. জাহের (৫৫) ও মোছা. জরিনা (৩৪) এবং সিদ্ধিরগঞ্জ থেকে দুই হাজার ইয়াবাসহ রাবেয়া আক্তার ওরফে রুবিকে (২৭) গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া জোয়ার সাহারার একটি কুরিয়ার সার্ভিস থেকে স্কুলব্যাগে থাকা ৯৮০টি ইয়াবা উদ্ধার করা হয়।

একই দিন রূপগঞ্জে বিপুল পরিমাণ চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার এবং মো. সাদেক মোল্লা (৫৪) নামের একজনকে গ্রেপ্তার করা হয়।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ