1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ বক্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখপ্রকাশ, বললেন—ফিজিকস পরীক্ষা আবারও নেওয়া হবে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ স্বৈরাচারমুক্ত দেশ গড়তে মুক্তিযুদ্ধের মতো ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

পুত্রের ছুরিকাঘাতে পিতার মৃত্যু

  • আপডেট সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১৭৯ ০ বার সংবাদটি পরেছে
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি ।। চট্টগ্রামের সীতাকুণ্ডে পারিবারিক কলহের জেরে পুত্রের ছুরিকাঘাতে পিতা মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ শনিবার (২৩ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর ৫ নম্বর ছিন্নমূল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম নুর উল্লাহ (৬৫)। তিনি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার বাসিন্দা। তবে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় বসবাস করছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় পারিবারিক কলহের জেরে বাবা ও ছেলের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় নুর উল্লাহর পুত্র মোহাম্মদ আব্দুল্লাহ উত্তেজিত হয়ে যায়। আব্দুল্লাহ তার হাতে থাকা ছুরি দিয়ে পিতা নুর উল্লাহকে উপর্যপুরি আঘাত করেন।

এ ঘটনার পর স্থানীয়রা আহত নুর উল্লাহকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার সময় তাঁর মৃত্যু হয়।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. সোহেল রানা খুনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পারিবারিক কলহের জেরে পুত্রের ছুরিকাঘাতে আহত পিতা চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনা স্থানীয়রা ঘাতক পুত্র মোহাম্মদ আব্দুল্লাহকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ