
চট্টগ্রাম ব্যুরো।। টানা ভারী বর্ষণের কারণে চট্টগ্রামের ষোলশহর স্টেশনের কাছে কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনটি আটকা পড়েছে। রেললাইন পানির নিচে তলিয়ে যাওয়ায় যাত্রীদের নিরাপত্তায় ট্রেনটি থামিয়ে দেয়া হয়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ট্রেনটির প্রায় ৮০০ যাত্রী।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ষোলশহর স্টেশন থেকে কিছুটা দূরে জানালী হাট স্টেশনের কাছে সুন্নিয়া মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, দুপুর আড়াইটা পর্যন্ত ট্রেনটি সেখানেই থেমে ছিল।
Leave a Reply