1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ বক্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখপ্রকাশ, বললেন—ফিজিকস পরীক্ষা আবারও নেওয়া হবে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ স্বৈরাচারমুক্ত দেশ গড়তে মুক্তিযুদ্ধের মতো ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

সীতাকুণ্ডে গাছ কেটে মহাসড়ক অবরোধের ঘটনায় ৮০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

  • আপডেট সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ২৫ ০ বার সংবাদটি পরেছে
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি ।। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের একাধিক স্থানে গাছ কেটে সড়ক অবরোধের ঘটনায় মামলা হয়েছে। আজ বুধবার দুপুরে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) এক কর্মকর্তা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে। পরে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সড়কের পাশের সরকারি গাছ কাটার দায়ে সওজের কর্মকর্তা বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। এ মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের পরিচয় পরে জানানো হবে বলেও জানান তিনি।

খবরে বলা হয়, গতকাল মঙ্গলবার আপিল বিভাগে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবর ছড়িয়ে পড়ার পর দুপুর থেকেই উপজেলার বিভিন্ন স্থানে তাঁর সমর্থকেরা বিক্ষোভ সমাবেশ শুরু করেন।

পরে বিকেলে ছোট দারোগার হাট, পৌর সদর, সিরাজ ভূঁইয়া রাস্তার মাথা, বাড়বকুণ্ড, বাঁশবাড়িয়াসহ বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করা হয়।

একপর্যায়ে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা গাছ কাটার ইলেকট্রিক করাত দিয়ে মহাসড়কের পাশের গাছ কেটে সড়কের ওপর ফেলে দেন। কোথাও কোথাও পুরো গাছ ফেলে সড়ক বন্ধ করে দেওয়া হয়।

এ ছাড়া সড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। এতে দারোগার হাট থেকে সিটি গেট পর্যন্ত মহাসড়কের উভয় পাশে প্রায় ২৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ