1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ বক্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখপ্রকাশ, বললেন—ফিজিকস পরীক্ষা আবারও নেওয়া হবে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ স্বৈরাচারমুক্ত দেশ গড়তে মুক্তিযুদ্ধের মতো ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জনগণের কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

  • আপডেট সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৪১ ০ বার সংবাদটি পরেছে

অনলাইন ডেস্ক ।। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর নিয়ে জাতীয় সংসদে সর্বসম্মতভাবে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হওয়ায় বিরোধীদলীয় নেতাসহ সব সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার দুপুরে সংসদের বাজেট অধিবেশনে প্রথম পর্বে শেষ সময়ে দাঁড়িয়ে এই ধন্যবাদ জানান। এ সময় সভাপতির দায়িত্বে ছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে তার বিদেশ সফরের বিষয়ে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হওয়ার বিষয়টি তুলে ধরেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান এ সময় বলেন, দেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে, বাংলাদেশের স্বার্থ দেখার জন্য। আমাদের শ্লোগান আছে-বাংলাদেশ ফার্স্ট’ বা সবার আগে বাংলাদেশ। এজন্য আমার সফরে দেশের স্বার্থ নিয়েই কথা বলেছি। এখানে কারো কোন ব্যক্তিগত বিষয় নেই। তাই এই সফরে কোন অর্জন হয়ে থাকলে তা দেশের অর্জন, দেশের মানুষের অর্জন।

তিনি বলেন, যেহেতু সব সদস্য বিশেষ করে বিরোধীদলীয় নেতা দেশের মানুষের পক্ষে কাজ করার ক্ষেত্রে উৎসাহ দেখিয়েছেন, সেজন্য আমি তাকে এবং সব সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ