1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
বসতভিটা দখলের বিরোধে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ কুয়াকাটায় বিএসএসএফের বর্ষপূর্তি, সাংবাদিকদের মিলনমেলা ও সম্মাননা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল কাউনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘরের তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ

ম্যাচ পরিত্যক্ত, সিরিজ জয়ের অপেক্ষা বাড়লো বাংলাদেশের

  • আপডেট সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ২৯৩ ০ বার সংবাদটি পরেছে

অনলাইন ডেস্ক // বৃষ্টির কারণে পরিত্যক্ত হলো বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। চট্টগ্রামে বুধবার (২৯ এপ্রিল) দুপুর ২টায় ম্যাচটি মাঠে গড়ানোর কথা থাকলেও নির্ধারিত সময়ে টস হয়নি। পরে দীর্ঘ সময় অপেক্ষার পরও ম্যাচটি মাঠে গড়ায়নি। শেষ পর্যন্ত বিকেল সাড়ে চারটার দিকে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। স্থানীয় সময় দুপুর ২টায় খেলা শুরুর কথা ছিল, আর টস হওয়ার কথা ছিল দেড়টায়। তবে টানা বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে কোনো কিছুই সম্ভব হয়নি। শেষ পর্যন্ত বিকেল সাড়ে ৪টার দিকে আম্পায়াররা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন।

 
চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে গতকাল থেকেই ভারী বৃষ্টিপাত চলছে, যা আজও অব্যাহত রয়েছে। ফলে ম্যাচ আয়োজন নিয়ে আগে থেকেই অনিশ্চয়তা তৈরি হয়েছিল, আর শেষ পর্যন্ত সেটিই সত্যি হয়েছে।  
 
তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড। ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে হেরেছে তারা। প্রথম ওয়ানডেতে জয়ের পর হেরেছে টানা দুই ম্যাচ।
 
উল্লেখ্য, সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটের জয়ে এগিয়ে আছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বর্তমানে তারা ১-০ ব্যবধানে সিরিজে লিড ধরে রেখেছে।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ