1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
বসতভিটা দখলের বিরোধে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ কুয়াকাটায় বিএসএসএফের বর্ষপূর্তি, সাংবাদিকদের মিলনমেলা ও সম্মাননা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল কাউনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘরের তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ

হঠাৎ ঝড়ে স্কুলে ভেঙে পড়ল গাছ, ২ শিক্ষার্থী আহত

  • আপডেট সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৩২৬ ০ বার সংবাদটি পরেছে

প্রতিবেদক, নড়াইল // নড়াইলের কালিয়ায় কালবৈশাখী ঝড়ে স্কুলের ওপর গাছ ভেঙে পড়ে সিয়াম শেখ (১১) ও মাজেদুল শেখ (৯) নামে দুই শিক্ষার্থী আহত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার মির্জাপুর এলাকায় সামসুন্নাহার কিন্ডারগার্টেন স্কুলে এ ঘটনা ঘটে।

আহত সিয়াম শেখ উপজেলার ছোট কালিয়া এলাকার নুরুজ্জামান শেখের ছেলে এবং মাজেদুল শেখ পার্শ্ববর্তী রামনগর এলাকার জহির শেখের ছেলে৷


উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার মির্জাপুর এলাকায় সামসুন্নাহার কিন্ডারগার্টেন স্কুলে স্বাভাবিক কার্যক্রম চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে ঝড়ো হাওয়া শুরু হলে স্কুলের ওপর পাশে থাকা একটি নারিকেল গাছে ভেঙে পড়ে। এতে শ্রেণিকক্ষে থাকা শিক্ষার্থী সিয়াম ও মাজেদুল আহত হন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

কালিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশনের কর্মকর্তা হুমায়ুন জানান, সিয়ামের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেয়া হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্কুল কর্তৃপক্ষকে আহত শিক্ষার্থীদের চিকিৎসা নিশ্চিত এবং ব্যয় বহনের নির্দেশ দিয়েছেন উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল ইসলাম।

তিনি জানান, আহতদের চিকিৎসার সব ব্যয়ভার স্কুল কর্তৃপক্ষকে বহন করতে বলা হয়েছে। এ বিষয়ে গাফিলতির কোনো প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান ইউএনও জিন্নাতুল ইসলাম।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ