
আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি।। আলমডাঙ্গা পৌর এলাকার পুরাতন সাদাব্রিজ এলাকায় ৪১ ও ৩২ কেজি ওজনের দুটি কাঁঠাল বিক্রি করতে আনেন স্থানীয় ব্যবসায়ী রেজা মিয়া
গ্রীষ্মের শেষভাগে বাজারজুড়ে যখন মাঝারি কাঁঠালের ছড়াছড়ি, তখন চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দেখা মিলেছে বিশাল দুটি কাঁঠাল।
অস্বাভাবিক বড় কাঁঠাল দুটি স্থানীয়দের কৌতূহলের কেন্দ্রবিন্দু। মঙ্গলবার আলমডাঙ্গা পৌর এলাকার পুরাতন সাদাব্রিজ এলাকায় কাঁঠাল দুটি বিক্রি করতে আনেন আসাননগর গ্রামের ব্যবসায়ী রেজা মিয়া।
তিনি জানান, ৪১ কেজি ওজনের কাঁঠালটির দাম ১ হাজার ২০০ টাকা এবং ৩২ কেজি ওজনের কাঁঠালটির দাম ১ হাজার টাকা।
Leave a Reply