1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:১২ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ বক্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখপ্রকাশ, বললেন—ফিজিকস পরীক্ষা আবারও নেওয়া হবে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ স্বৈরাচারমুক্ত দেশ গড়তে মুক্তিযুদ্ধের মতো ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

চৌমাথা লেকে মিউজিক্যাল ও ড্যান্সিং ফোয়ারা উদ্বোধন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৬০ ০ বার সংবাদটি পরেছে
গতকাল রাতে বরিশাল নগরের চৌমাথা লেকে মিউজিক্যাল ও ড্যান্সিং ফোয়ারা উদ্বোধন করা হয়। ছবি: দখিনের কথা। 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল // বরিশাল নগরীর সৌন্দর্যবর্ধন ও বিনোদনের লক্ষ্যে দৃষ্টিনন্দন মিউজিক্যাল ও ড্যান্সিং ফোয়ারা উদ্বোধন করা হয়েছে। বুধবার রাতে নগরের চৌমাথা লেকে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ফোয়ারাটির উদ্বোধন করেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

উদ্বোধনকালে বিসিসি প্রশাসক শিরীন বলেন, ‘বরিশালবাসীকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন নগরী উপহার দিতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। চৌমাথা লেকের এই মিউজিক্যাল ফোয়ারাটি নগরীর সৌন্দর্য বৃদ্ধি করবে এবং যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করতে নগরবাসীর জন্য একটি বিনোদনকেন্দ্রে পরিণত হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারীসহ বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ছাড়া মহানগর বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক দর্শনার্থীও উপস্থিত ছিলেন।

দীর্ঘ প্রতীক্ষিত এই মিউজিক্যাল ফোয়ারা চালুর পর বর্ণিল আলোর ঝলকানি ও জলের ছন্দময় নৃত্য উপভোগ করতে ভিড় করেন দর্শনার্থীরা। বিকেল থেকেই লেক এলাকায় হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ করা যায়। স্থানীয়দের আশা, এটি চালু থাকলে প্রতিদিনই দূরদূরান্ত থেকে সৌন্দর্যপিপাসু মানুষ এখানে ভিড় করবেন।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ