1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910

আম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৩২ ০ বার সংবাদটি পরেছে
ঢামেক প্রতিবেদক // রাজধানীর এলিফ্যান্ট রোডে বাটা সিগন্যাল এলাকায় আম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে রনি তালুকদার (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বিকেল সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত রনির সহকর্মী মো. রাজু জানান, তাঁরা বাটা সিগন্যাল এলাকার ‘রাখী শু স্টোর’ নামের একটি জুতার দোকানে কাজ করেন। দোকানের ওপর থাকা একটি আমগাছে বিকেলে আম পাড়তে ওঠেন রনি। এ সময় পাশ দিয়ে যাওয়া উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইনের তারের সঙ্গে স্পর্শ লাগলে তিনি বিদ্যুতায়িত হন। পরে সহকর্মীরা দ্রুত তাঁকে গাছ থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে যান।

রনি তালুকদারের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চান্দুপুর বাঁধপাড়া গ্রামে। তিনি রাজধানীর কামরাঙ্গীরচরের কুড়ারঘাট এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি তদন্তের জন্য নিউমার্কেট থানাকে জানানো হয়েছে।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ