আগুনে ঝুটের গুদামের বিপুল পরিমাণ মালামাল, একটি চায়ের দোকান ও একটি স-মিলের কাঠ ও আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের চারটি ইউনিট প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৭টার দিকে একটি ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। পরে পেছনে আরেকটি ঝুটের গুদাম, একটি স-মিল ও একটি চায়ের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ায় এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। এ সময় আশপাশের বাসিন্দারা আতংকে ঘর থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসেন। খবর পেয়ে শিবু মার্কেট ও মণ্ডলপাড়া ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তাদের প্রায় একঘণ্টার চেষ্টায় সকাল ৯টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
ততক্ষণে দুটি ঝুটের গুদামের বিপুল পরিমাণ ঝুট, স মিলের কাঠ ও আসবাবপত্র এবং একটি চায়ের দোকান পুড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। আগুনে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।
এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিরূপণ করা হবে।
Leave a Reply