1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910

বেতন-ছুটির দাবিতে শ্রমিক বিক্ষোভ, কারখানায় ভাঙচুর

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৮ ০ বার সংবাদটি পরেছে
পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছবি: দখিনের কথা । 
  •  গাজীপুর
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  // গাজীপুরের শ্রীপুরে অগ্রিম বেতন, ঈদের ছুটি বৃদ্ধি ও কারখানার কিছু কর্মকর্তাকে অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় কারখানায় ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। এতে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকায় মিতালী গ্রুপের কেএসএস নিট কম্পোজিট লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

শ্রমিকেরা জানান, ঈদকে সামনে রেখে এক মাসের বেতন অগ্রিম প্রদান এবং ১১ দিনের ছুটির দাবিতে তাঁরা কর্মবিরতি পালন করছিলেন। পরে তাঁরা কারখানার ফটকের সামনে অবস্থান নেন। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

কারখানার নারী শ্রমিক আমেনা আক্তার বলেন, ‘আমাদের দাবি ছিল ঈদের আগে বেতন অগ্রিম দেওয়া হোক। কিন্তু মালিকপক্ষ তা মানেনি। আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম, পরে পুলিশ আমাদের ওপর সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। এতে অনেক শ্রমিক আহত হয়েছেন।’

আরেক শ্রমিক বিল্লাল হোসেন বলেন, ‘হঠাৎ পুলিশ আমাদের ওপর চড়াও হয়। ঈদের আগে বেতন-ছুটির দাবিতে আমরা আন্দোলন করছিলাম।’ তবে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের অভিযোগ অস্বীকার করে বলেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

কেএসএস নিট কম্পোজিট লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল ঈদের আগে ২০ দিনের অগ্রিম বেতন ও ১০ দিনের ছুটি দেওয়া হবে। কিন্তু শ্রমিকেরা তা না মেনে অযৌক্তিক দাবিতে কারখানায় ভাঙচুর চালায় এবং ইটপাটকেল নিক্ষেপ করে।’

শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা বলেন, ‘কারখানায় থানা ও শিল্প পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাতটি সাউন্ড গ্রেনেড ও চারটি টিয়ার শেল নিক্ষেপ করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ