1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
বসতভিটা দখলের বিরোধে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ কুয়াকাটায় বিএসএসএফের বর্ষপূর্তি, সাংবাদিকদের মিলনমেলা ও সম্মাননা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল কাউনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘরের তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ

ঢাকার ওয়েব ফিল্মে টালিউডের সৃজা দত্ত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ২৯৩ ০ বার সংবাদটি পরেছে
 ‘তাজমহল’ সিনেমায় ফাইজুল ইয়ামিন ও সৃজা দত্ত। ছবি: বঙ্গর সৌজন্যে
বিনোদন প্রতিবেদক, ঢাকা ।। সাম্প্রতিক সময়ে নতুন প্রজন্মের বেশ কয়েকজন টালিউড অভিনেত্রী যাত্রা শুরু করেছেন ঢাকাই শোবিজে। গত রোজার ঈদে ঢালিউডে অভিষেক হয়েছে জ্যোতির্ময়ী কুণ্ডু ও সুস্মিতা চট্টোপাধ্যায়ের। এবার অভিষেকের  অপেক্ষায় ওপার বাংলার আরেক অভিনেত্রী সৃজা দত্ত। বড় পর্দা নয়, তিনি অভিনয় করেছেন ওটিটিতে। ঈদ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গর ‘তাজমহল’ ওয়েব ফিল্মে দেখা যাবে তাঁকে।

সৃজা দত্তের টালিউড অভিষেক ২০২৩ সালে। দেবের বিপরীতে ‘বাঘা যতীন’ সিনেমায় অভিনয় করেন তিনি। এরপর দেব অভিনীত ‘টেক্কা’ সিনেমায়ও দেখা গেছে তাঁকে। হইচইয়ের ‘নিশির ডাক’ সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন সৃজা। এবার নাম লেখাতে চলেছেন বাংলাদেশের শোবিজ ইন্ডাস্ট্রিতে।

তাজমহল ওয়েব ফিল্মে সৃজা অভিনয় করেছেন মুমতাজ চরিত্রে। তাঁর বিপরীতে তাজ চরিত্রে আছেন ফাইজুল ইয়ামিন। প্রায় দেড় দশক আগে মডেল হিসেবে শুরু হয়েছিল ইয়ামিনের ক্যারিয়ার। তবে মাঝে পড়াশোনার জন্য দেশের বাইরে ছিলেন দীর্ঘ সময়। দেশে ফিরে গত বছর ক্লোজআপ কাছে আসার গল্পের নাটক দিয়ে শুরু হয় তাঁর অভিনয় ক্যারিয়ার। রোজার ঈদে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয় ইয়ামিনের।

সিলেট সীমান্তবর্তী এলাকার গল্পে তৈরি হয়েছে তাজমহল। পরিচালনা করেছেন ওয়াহিদ আনাম। এতে আরও অভিনয় করেছেন আ খ ম হাসান, মালিহা মেধা প্রমুখ। ঈদের দিন থেকে বঙ্গতে দেখা যাবে সিনেমাটি।

ওয়েব ফিল্মটি নিয়ে ওয়াহিদ আনাম বলেন, ‘প্যাঁচানো নয়, খুব সহজ গল্প দেখতে পারবে দর্শক। বলা যায়, এটা পিওর রোমান্টিক একটা গল্প। যেখানে হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি নেই; তবে প্রেম আছে। সেটা বাবা-ছেলের মধ্যে হোক কিংবা প্রেমিক-প্রেমিকার মধ্যে হোক। রোমান্টিক মোমেন্টের পাশাপাশি প্রচুর কমেডি আছে। এবং অনেক টার্নিং পয়েন্ট আছে। দর্শক সহজেই নিজেদের সঙ্গে কানেক্ট করতে পারবে গল্পটি।’

তাজমহল দিয়ে এক দশক পর নির্মাণে ফিরেছেন ওয়াহিদ আনাম। নতুন করে কাজে ফেরার অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘বহু বছর পর কাজ করতে নেমে মনে হচ্ছিল, আমার এনার্জি লেভেল আরও ১০ গুণ বেড়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি শেষ করতে অনেক পরিশ্রম হলেও অনেক আরাম পেয়েছি। পুরো ইউনিট অনেক সাপোর্টিভ ছিল। সবচেয়ে বড় কথা, গল্পটার সঙ্গে সবাই সম্পৃক্ত ছিলেন। যাঁরা অভিনয় করেছেন, তাঁরা দুর্দান্ত করেছেন। যে পর্যন্ত সেরাটা না দিতে পেরেছেন, ততক্ষণ চেষ্টা করেছেন।’

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ