1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
সরকারি কর্মচারী মেহেদী হাসানের বিরুদ্ধে জমি দখল, হামলা ও মালামাল লুটের অভিযোগ; এলাকায় চাঞ্চল্য বিসিবির বরিশাল জেলা কাউন্সিলর নির্বাচিত মঈনুদ্দীন রুবেলকে সংবর্ধনা চীনের প্রেসিডেন্টকে ড. ইউনূসের শোকবার্তা পশ্চিমবঙ্গে ‘বাংলাদেশি’দের জন্য হোল্ডিং সেন্টার, যা জানা গেল শাকিরার গানে মেসি-এমবাপ্পেরাও বলছেন, ‘উই আর রেডি’ শেবাচিম হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি জাল সনদে চাকরি: আরও ১৪১ শিক্ষককে শোকজ যুবদল ও ছাত্রদলের ৮ নেতা-কর্মীর নামে মামলা দিয়ে ঝিনাইদহ ছাড়লেন পাটওয়ারী মেসি নেতাদেরও নেতা চুক্তি নাকি হামলা, রোববারের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ট্রাম্প

শাকিরার গানে মেসি-এমবাপ্পেরাও বলছেন, ‘উই আর রেডি’

  • আপডেট সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৮৬ ০ বার সংবাদটি পরেছে
ক্রীড়া ডেস্ক  ।।  কলম্বিয়ান পপ তারকা শাকিরার ৭ মে ২০২৬ ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল গানের টিজার প্রকাশের পর মুহূর্তেই ছড়িয়ে পড়েছে বিশ্বে। সেই টিজারেই বোঝা গেছে মার্কিন মুলুকে হতে যাওয়া বিশ্বকাপ ঘিরে ভক্ত-সমর্থকদের উন্মাদনা কত বেশি। আর টুর্নামেন্টের আগ মুহূর্তে যখন শাকিরা সামাজিক মাধ্যমে ‘ডাই যাই’ গান প্রকাশ করলেন, তখন উত্তেজনা বেড়ে গেছে বহুগুণ।

ফুটবল বিশ্বকাপ শুরু হতে ২০ দিনও বাকি নেই। ঠিক এই সময়ই শাকিরা বিশ্বকাপের অফিশিয়াল সংগীত প্রকাশ করলেন শাকিরা। গত রাতে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে গানটিতে দেখা গেছে, সাকিরা সদলবলে নাচছেন। কখনো মাটিতে, কখনো গ্লোবের ওপর নৃত্য করছেন তাঁরা। ভিডিওতে দেখা গেছে হতে যাওয়া এই টুর্নামেন্ট ঘিরে পুরো বিশ্ব বুঁদ হয়ে থাকে। ফুটবলার, ভক্ত-সমর্থকেরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’ জন্য। লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ডদের দেখা গেছে ভিডিওতে। সমস্বরে মেসিরা বলেছেন, ‘উই আর রেডি।’

রার ‘ডাই ডাই’ গানে আছেন নাইজেরিয়ান শিল্পী ও আফ্রোবিটস তারকা বার্না বয়কেও। ৭ মে রাতে যে টিজার প্রকাশ করেছিলেন, সেখানে ২০২৬ ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল ম্যাচ বল ‘ট্রিওন্ডা’ ছিল। পাশাপাশি ২০০৬ জার্মানি বিশ্বকাপ, ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ এবং ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের বলও ভিডিওতে দেখা গিয়েছিল। ২০১০ বিশ্বকাপের অফিশিয়াল সংগীত ‘ওয়াকা ওয়াকা দিস টাইম ফর আফ্রিকা’ গান গেয়ে হই চই ফেলে দিয়েছিলেন শাকিরা।

মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে ১১ জুন মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ ফুটবল। ফাইনাল হবে ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে। কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া এবারের বিশ্বকাপেই প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৪৮ দল।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ