1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
বসতভিটা দখলের বিরোধে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ কুয়াকাটায় বিএসএসএফের বর্ষপূর্তি, সাংবাদিকদের মিলনমেলা ও সম্মাননা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল কাউনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘরের তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ

মরিয়ম নওয়াজকে নিয়ে বিতর্কিত মন্তব্য, বিপাকে পাকিস্তানি তারকা

  • আপডেট সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১৬১ ০ বার সংবাদটি পরেছে

খেলাধুলা ডেস্ক।। দর্শকশূন্য মাঠে দু’দিন আগে পর্দা উঠেছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসরের। উদ্বোধনী দিনে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পিসিবি সভাপতি মহসিন নাকভির সঙ্গে হাজির হয়েছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কন্যা মরিয়ম নওয়াজ। যাকে কেন্দ্র করায় বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়েছেন পাকিস্তানের তারকা পেসার নাসিম শাহ।

গত বৃহস্পতিবার লাহোর কালান্দার্স ও হায়দরাবাদ কিংসমেন ম্যাচ দিয়ে শুরু হয়েছে পিএসএলের এবারের আসর। এই ম্যাচের আগে মাঠে এসে দু’দলের খেলোয়াড়দের সঙ্গে ভাব বিনিময় ও জাতীয় সংগীতের সময় মাঠে উপস্থিত ছিলেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের ভাতিজি মরিয়ম। তার মাঠে অবস্থানের ভিডিও পরে নিজেদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দিয়েছে পিসিবি।

পিসিবি মিডিয়ার ভিডিওটি নিজের অ্যাকাউন্টে শেয়ার করে একটি ক্যাপশন যুক্ত করেছিলেন নাসিম শাহ। ওই একটি বাক্য থেকে বিতর্কের শুরু। নাসিম লিখেছেন– ‘কেন তাকে লর্ডসের রানীর মতো মর্যাদা দেওয়া হচ্ছে?’ পাকিস্তানি তারকা সেই পোস্ট অবশ্য বেশিক্ষণ ছিল না, পরিস্থিতি আঁচ করতে পেরে তিনি সেটি সরিয়ে নেন। কিন্তু সেই পোস্টের স্ক্রিনশট অল্প সময়ের মাঝে ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। পরবর্তীতে অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এবং সফলভাবে উদ্ধার করা হয়েছে বলে আরেক পোস্টে জানান নাসিম।

নিজের অবস্থান স্পষ্ট করার টুইট দিয়েও অবশ্য রেহাই পাচ্ছেন না ২৩ বছর বয়সী এই ডানহাতি পেসার। তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এক বিবৃতিতে পিসিবি বলছে, ‘কেন্দ্রীয় চুক্তির শর্ত এবং মিডিয়া নীতি–বিধান লঙ্ঘনের কারণে পিএসএল ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডি ও জাতীয় দলের ক্রিকেটার নাসিম শাহকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। যা পিসিবির শৃঙ্খলা কাঠামোর অধীন। নাসিম শাহকে নির্ধারিত সময়ের মধ্যে জবাব দেওয়ার আহবান জানানো হয়েছে, এরপর নীতিমালা অনুযায়ী পিসিবি পরবর্তী পদক্ষেপ নেবে। একইসঙ্গে পেশাদার মান, চুক্তির বাধ্যবাধকতা এবং খেলার স্বচ্ছতা নিশ্চিতে অঙ্গীকারাবদ্ধ পিসিবি।’

চলমান পিএসএল শুরুর আগে প্রথমবারের অনুষ্ঠিত নিলামে ৮৬.৫ মিলিয়ন পাকিস্তানি রুপিতে নাসিম শাহকে দলে ভিড়িয়েছিল নতুন ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডিজ। এখন পর্যন্ত মাঠে নামেনি দলটি। আজ (শনিবার) নিজেদের প্রথম ম্যাচে তারা পেশোয়ার জালমির মুখোমুখি হবে। তবে শৃঙ্খলা ভঙ্গের অভিযুক্ত নাসিম ম্যাচটি খেলতে পারবেন কি না তা এখনও নিশ্চিত নয়।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ