1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:০০ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে রাজিউর-রাজিব মিনা

  • আপডেট সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৫১ ০ বার সংবাদটি পরেছে

অনলাইন ডেস্ক।।  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অফিসার্স এসোসিয়েশন’র সভাপতি  ঢাকা মেট্রো (দক্ষিণ) এর উপ পরিচালক মো. রাজিউর রহমান ও সাধারণ সম্পাদক  অধিদপ্তরের প্রধান কার্যালয়ের উপপরিচালক (প্রশাসন) রাজিব মিনা নির্বাচিত হয়েছেন।

আজ রোববার ঢাকায় অধিদপ্তরের কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নবম গ্রেড হতে তদূর্ধ্ব অফিসারগণ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে মো. মানজুরুল ইসলাম এবং মোহাম্মদ খোরশিদ আলম, সহ-সভাপতি পদে বিপ্লব কুমার মোদক, মুহাম্মদ খালেদুল করিম ও পলাশ পাল এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. এমদাদুল ইসলাম মিঠুন জয়ী হন।

এছাড়া যুগ্ন সাধারণ সম্পাদক পদে মো. আবু জাফর এবং মো. আসলাম হোসেন কোষাধ্যক্ষ পদে মো. জাকির হোসেন, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক পদে ড. মো. আবু সাঈদ মিয়া (ঢাকা বিভাগ), মো. সিরাজুল মোস্তফা (চট্টগ্রাম বিভাগ), এস কে ইফতেখার মোহাম্মদ উমায়ের (খুলনা বিভাগ), মো. নজরুল ইসলাম (রাজশাহী বিভাগ), মো. নাজমুল ইসলাম (বরিশাল বিভাগ), দপ্তর সম্পাদক পদে মো. আব্দুল হালিম রাজ, প্রচার সম্পাদক পদে মো. বেলাল হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মো. মেহেদী হাসান, গবেষণা ও প্রকাশনা পদে মো. আহসানুল কবির বুলবুল, সমাজকল্যাণ সম্পাদক পদে সুমি খাতুন, আইন বিষয়ক সম্পাদক পদে মো. আশরাফুল আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এস এম রাজিবুর রহমান, মহিলা বিষয়ক পদে কাশফিয়া আলম, প্রশিক্ষণ, উচ্চ শিক্ষা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে আদনান জোবায়ের এবং আপ্যায়ন বিষয়ক সম্পাদক পদে কাজী দিদারুল আলম নির্বাচিত হন।

অতিরিক্ত পরিচালক মো. জাফরুল্ল্যাহ কাজল প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন।

খুব শীঘ্রই নির্বাচিত কমিটি আনুষ্ঠানিক অভিষেকের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করবেন।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ