1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
বসতভিটা দখলের বিরোধে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ কুয়াকাটায় বিএসএসএফের বর্ষপূর্তি, সাংবাদিকদের মিলনমেলা ও সম্মাননা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল কাউনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘরের তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ

থানা থেকে পালিয়েছে আসামি , খুঁজছে পুলিশ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১৫২ ০ বার সংবাদটি পরেছে

অনলাইন ডেস্ক // নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা থেকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেফতার করা ইসমাঈল (৩০) নামে এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পালিয়ে যাওয়া আসামিকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সোমবার (৩০ মার্চ) আড়াইহাজার থানায় এ ঘটনা ঘটে। তবে মঙ্গলবার (৩১ মার্চ) রাতে বিষয়টি প্রকাশ পেয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (‘গ’ সার্কেল) মেহেদী ইসলাম। পলাতক আসামি ইসমাঈল আড়াইহাজার উপজেলার চরকমলাপুর এলাকার হাবিবুল্লাহর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ২৩ ও ২৪ মার্চ আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের চরকমলাপুর এলাকায়  ধারালো অস্ত্রসহ হামলার ঘটনা ঘটে। এতে একাধিক ব্যক্তি গুরুতর আহত হন। এ ঘটনায় ভুক্তভোগী বিল্লাল হোসেন বাদী হয়ে ১৩ জনকে আসামি করে আড়াইহাজার থানায় মামলা করেন।

মামলার পর পুলিশ অভিযান চালিয়ে আসামি ইসমাঈলকে (৩০) গ্রেফতার করে থানায় নিয়ে যায়। তবে পরবর্তীতে তিনি থানা হেফাজত থেকে পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে।

আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, এ বিষয়ে আমার জানা নেই। ওসি স্যারের সাথে কথা বলেন।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, একটি মামলায় আসামিকে গ্রেফতার করার পর সোমবার বিকেলে অসাবধানতা বশত আসামি পালিয়ে যায়। এ ঘটনায় অভিযান চলমান রয়েছে।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ