1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ বক্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখপ্রকাশ, বললেন—ফিজিকস পরীক্ষা আবারও নেওয়া হবে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ স্বৈরাচারমুক্ত দেশ গড়তে মুক্তিযুদ্ধের মতো ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারে সড়কে ঝরল ৩ জনের প্রাণ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১১২ ০ বার সংবাদটি পরেছে
অনলাইন ডেস্ক // পর্যটন নগরী কক্সবাজার শহর ও টেকনাফে পৃথক সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ও দুপুরে এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন মোটরসাইকেল আরোহী এবং দুইজন পথচারী।

নিহতরা হলেন, কক্সবাজার শহরের বাইপাস সড়কের বিকাশ বিল্ডিং এলাকার মোটরসাইকেল গ্যারেজ কর্মচারী মোহাম্মদ কামরুল (১৮), বিজিবি ক্যাম্প এলাকায় বসবাসরত মহেশখালীর বাসিন্দা কামাল উদ্দিন (৩৫) এবং টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া এলাকার মৃত সিকদার আলীর ছেলে ইসহাক আহমদ (৬৫)।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন জানান, দুপুর ১টার দিকে শহরের বিজিবি ক্যাম্প এলাকায় বাস টার্মিনালমুখী একটি দ্রুতগতির মোটরসাইকেল এক পথচারীকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা ছিটকে পড়েন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা তাদের চাপা দিলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করেছে।

এদিকে সকাল ১১টার দিকে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের মারিশবুনিয়া এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় ইসহাক আহমদ নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক দুর্জয় বিশ্বাস জানান, কক্সবাজারে বেড়াতে আসা দুই পর্যটক ভাড়ায় চালিত মোটরসাইকেল নিয়ে টেকনাফ যাচ্ছিলেন। পথে সড়ক পার হওয়ার সময় ওই বৃদ্ধকে ধাক্কা দেয় মোটরসাইকেলটি। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর মোটরসাইকেল আরোহীরা পালিয়ে গেলেও গাড়িটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. শহীদুল আলম জানান, পৃথক দুর্ঘটনায় আহত তিন ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল, তবে পথেই তাদের মৃত্যু হয়। বর্তমানে মরদেহগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ