1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
বসতভিটা দখলের বিরোধে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ কুয়াকাটায় বিএসএসএফের বর্ষপূর্তি, সাংবাদিকদের মিলনমেলা ও সম্মাননা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল কাউনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘরের তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ

বোতলে তেল নেওয়ার বিষয়ে জানতে চাওয়ায় মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা এ্যাসিল্যান্ডের

  • আপডেট সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১৩৩ ০ বার সংবাদটি পরেছে

রাজবাড়ী প্রতিনিধ:: নিয়মনীতির তোয়াক্কা না করে অবৈধভাবে নিজে উপস্থিত থেকে বোতলে তেল ভরে নেওয়ার অভিযোগ উঠেছে রাজবাড়ীর কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহর বিরুদ্ধে। বোতলে তেল নেওয়ার বিষয়টি জানতে চাইলে গাড়ির গ্লাাস খুলে বিপ্লব কুমার বিশ্বাস নামের এক সংবাদকর্মীর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন তিনি।

আজ সোমবার দুপুরে রাজবাড়ীর কালুখালী উপজেলার মোহনপুরের শেখ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। এ সময় টোকেনের মাধ্যমে উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ৩০টি মোটরসাইকেলেও তেল নিতে তিনি সহযোগিতা করেছেন বলে অভিযোগ উঠেছে।

সাংবাদিক বিপ্লব কুমার বিশ্বাস বলেন, তিনি দৈনিক অভিযোগ বার্তা ২৪-এর রাজবাড়ী জেলা প্রতিনিধি ও আজকের সারাদেশ পত্রিকার রাজবাড়ী সদর প্রতিনিধি। তার মোটরসাইকেলে তেল নিতে দুপুর ১২টার দিকে পাংশা ফিলিং স্টেশনে যান। সেখানে তেল না পেয়ে কালুখালীর মোহনপুরে শেখ ফিলিং স্টেশনে আসেন। তখন তার ভাইকে দিয়ে গাড়িটি সিরিয়ালে রেখে তেল সরবরাহের স্থানে এসে দেখেন এসিল্যান্ড সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মোটরসাইকেলে তেল নিতে টোকেন দিচ্ছেন।

তিনি বলেন, ওই সময় এ্যাসিল্যান্ডের গাড়ি থেকে খালি বোতল বের করে তেল ভর্তি করছেন তার লোকজন। তখন মোবাইল ফোনের ক্যামেরা অন করে ওই তেল কোথায় যাচ্ছে জানতে প্রশ্ন করলে এ্যাসিল্যান্ড ফোনটি কেড়ে নেওয়ার চেষ্টা করেন। পরে তিনি ওখান থেকে চলে যান।

এ বিষয়ে জানতে কালুখালী উপজেলা সহকারী কমিশনরার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ’র মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেন নাই। পরবর্তীতে তার মোবাইল ফোনে এসএমএস পাঠালেও তিনি কোনো উত্তর দেননি।

শেখ ফিলিং স্টেশনের ট্যাগ অফিসার রিপন চন্দ্র শীল বলেন, ঘটনার সময় তিনি ও উপজেলা সহকারী কমিশনরার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ ঘটনাস্থলে ছিলেন। ওই সময় টোকেনের মাধ্যমে উপজেলার জরুরি কাজের নিয়োজিত ১৫-২০টি মোটরসাইকেল এবং বোতলে তেল নিয়েছেন। তবে বোতলে কী পরিমাণ তেল নিয়েছে তা বলতে পারছেন না।

কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দিন বলেন, এখানে হয়তো কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। তবে একজন সরকারি কর্মকর্তা হিসেবে এ্যাসিল্যান্ডের এ ধরনের কাজ করার কোনো সুযোগ নেই। এরকম হলে উর্দ্ধতন কর্তৃপক্ষ অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবেন। তবে সপ্তাহে এক বার উপজেলায় জরুরি কাজে নিয়োজিত ব্যক্তিদের মোটরসাইকেলে তেল দেওয়া হয়। আজ তাদের টোকেনের মাধ্যমে তেল দেওয়া হয়েছে।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ