1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
বসতভিটা দখলের বিরোধে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ কুয়াকাটায় বিএসএসএফের বর্ষপূর্তি, সাংবাদিকদের মিলনমেলা ও সম্মাননা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল কাউনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘরের তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ

বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশের মেয়েরা, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৩৬৯ ০ বার সংবাদটি পরেছে

নিউজ ডেস্ক //  চলতি বছরের জুনে পর্দা উঠতে যাচ্ছে আইসিসি উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপের, যেখানে অংশ নেবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বৈশ্বিক এই আসরকে সামনে রেখে প্রস্তুতিতে নেমেছে দলটি। মেগা টুর্নামেন্টের আগে নিজেদের ঝালিয়ে নিতে স্কটল্যান্ডের মাটিতে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশের মেয়েরা। যেখানে বাংলাদেশ ছাড়াও থাকবে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস।

আসন্ন ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে সূচিও প্রকাশ করেছে আয়োজকরা। রাউন্ড-রবিন ফরম্যাটে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রতিটি দল একে অপরের বিপক্ষে দু’বার করে মুখোমুখি হবে। থাকছে না কোনো ফাইনাল— পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দলই হবে চ্যাম্পিয়ন। ২৮ মে শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ৪ জুন পর্যন্ত।

 
বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ৩০ মে, স্কটল্যান্ডের বিপক্ষে। পরদিন (৩১ মে) টাইগ্রেসরা মুখোমুখি হবে নেদারল্যান্ডসের। এরপর ২ জুন আবারও স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ৪ জুন সিরিজের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে লড়াই দিয়ে শেষ হবে তাদের অভিযান। 
 
ত্রিদেশীয় সিরিজের পূর্ণাঙ্গ সূচি: 
  • ২৮ মে – স্কটল্যান্ড বনাম নেদারল্যান্ডস 
  • ৩০ মে – স্কটল্যান্ড বনাম বাংলাদেশ 
  • ৩১ মে – বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস 
  • ২ জুন – স্কটল্যান্ড বনাম বাংলাদেশ 
  • ৩ জুন – স্কটল্যান্ড বনাম নেদারল্যান্ডস 
  • ৪ জুন – নেদারল্যান্ডস বনাম বাংলাদেশ

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ