1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
বসতভিটা দখলের বিরোধে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ কুয়াকাটায় বিএসএসএফের বর্ষপূর্তি, সাংবাদিকদের মিলনমেলা ও সম্মাননা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল কাউনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘরের তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ

ডাব পারা নিয়ে দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা

  • আপডেট সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১৫০ ০ বার সংবাদটি পরেছে
জেলা প্রতিনিধি, নরসিংদী // নরসিংদীর পলাশে প্রতিবেশীর গাছের ডাব পারা নিয়ে বিরোধের জেরে মামুন (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

গতকাল শুক্রবার পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের গালিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মামুন গালিমপুর গ্রামের মৃত আব্দুল মোমেন মিয়ার ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। এ ঘটনায় অভিযুক্ত আজিজুল (৩৫) একই গ্রামের ইসমাইলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই দিন আগে রাবেয়া নামে এক প্রতিবেশী ফুফু মামুনকে ডেকে নিয়ে তার বাড়িতে গাছ থেকে ডাব পাড়ান। এ সময় রাবেয়া ও প্রতিবেশী আজিজুলের গাছের ডাব একসঙ্গে পেড়ে উভয় পরিবারের মধ্যে ভাগ করে দেওয়া হয়।

এ নিয়ে আজিজুলের সঙ্গে মামুনের কথা-কাটাকাটি হয়। পরে আজিজুল মামুনের বাড়িতে গিয়ে ঘরের টিন ও তার অটোরিকশা ভাঙচুর করে। ঘটনার পরদিন বৃহস্পতিবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও আজিজুলের পক্ষ থেকে তা মানা হয়নি।

এরই ধারাবাহিকতায় শুক্রবার বেলা ১১টার দিকে আজিজুল মামুনকে ডেকে নিয়ে বাড়ির পাশের একটি ইটভাটার কাছে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

পলাশ থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,“নিহত মামুনের লাশ নরসিংদী সদর হাসপাতালে রয়েছে। সেখানে ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ