1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
বসতভিটা দখলের বিরোধে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ কুয়াকাটায় বিএসএসএফের বর্ষপূর্তি, সাংবাদিকদের মিলনমেলা ও সম্মাননা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল কাউনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘরের তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ

ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে দুপক্ষের টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ২৫

  • আপডেট সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১১৫ ০ বার সংবাদটি পরেছে

ঢাকা ব্যুরো // কিশোরগঞ্জের ভৈরবে মাঠে ফুটবল খেলতে না দেয়াকে কেন্দ্র করে দুপক্ষ টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। এসময় কয়েকটি দোকান ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ পাওয়া যায়।

রোববার (১০ জানুয়ারি) বিকেলে ৪ থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলায় পৌর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পৌর শহরের ঘোড়াকান্দা বালুর মাঠে ক্রিকেট খেলছিল মসজিদ পাড়ার ছেলেরা। এই সময় একই এলাকার পলাশের মোড়ের ছেলেরা ফুটবল খেলতে চায়। এ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে মসজিদ পাড়ার একটি ছেলেকে মারধর করে তারা। এর জের ধরে বিকেল ৪ টার দিকে এক দফা দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এই সময় উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। তারই জের ধরে রাত সোয়া আটটার দিকে উভয় পক্ষ ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ালে প্রায় দেড় ঘণ্টা ধাওয়া পাল্টা-ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের সময় দোকান পাট ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে এবং পটকা ফোটানো হয়।
 
ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ ফয়জুল ইসলাম বলেন, গ্রামের পিছনে বালুর মাঠে খেলা নিয়ে দুই পক্ষের ছেলেদের মধ্যে মারামারি হয়। তারা এর জের ধরে বিকেল ৪ টা থেকে প্রায় দেড় ঘণ্টা উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া এবং ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে ভৈরব থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর রাত প্রায় আটটার দিকে একই ঘটনায় একপক্ষ আরেক পক্ষের উপর হামলা চালালে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে ফের পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, এ ঘটনায় ২৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১৬ জনকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। অন্যরা স্থানীয় ভাবে চিকিৎসা নেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। বাড়িঘর ও দোকান-পাট ভাঙচুরের বিষয়ে লিখিত আবেদন পেলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান এএসপি ফয়জুল ইসলাম।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ