1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
বসতভিটা দখলের বিরোধে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ কুয়াকাটায় বিএসএসএফের বর্ষপূর্তি, সাংবাদিকদের মিলনমেলা ও সম্মাননা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল কাউনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘরের তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ

খুলনায় ঝড়ে নৌকা ডুবি, দুই জেলে নিখোঁজ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১৬৫ ০ বার সংবাদটি পরেছে

অনলাইন ডেস্ক // খুলনার উপকূলীয় উপজেলা কয়রায় মাছধরার সময় হঠাৎ ঝড়ে একটি মাছ ধরা নৌকা ডুবে দুই জেলে নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের জোড়শিং গ্রাম সংলগ্ন শাকবাড়িয়া নদীর মাঝখানে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন, বেদকাশী ইউনিয়নের জোড়শিং গ্রামের বাসিন্দা মৃত শুধির মৃধার ছেলে উপেন মৃধা(৫০) এবং মৃত ধোনা মণ্ডলের ছেলে মুকেন্দ মন্ডল (৪২)। এ ঘটনায় নৌকায় থাকা বিপুল রায় (৩৫) নামে এক জেলে সাঁতরে তীরে উঠেছেন।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে একটি জেলে নৌকায় ৩ জন শাকবাড়িয়া নদীতে মাছ ধরতে যায়, বিকেলে হঠাৎ ঝড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা এক জনসাঁতরে তীরে উঠতে সক্ষম হন। বাকি দুইজন তীব্র স্রোতে তলিয়ে যান। নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে স্থানীয় লোকজন নদীতে তল্লাশি চলছে।

কয়রা থানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, জঙ্গলে কাঁকড়া ও মাছ ধরতে গিয়েছিলেন তিনজন জেলে। নৌকা ডুবির ঘটনায় একজন উঠে এলেও বাকি দুইজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চলছে।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ