1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:০২ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910

চেন্নাই শিবিরে বড় ধাক্কা, আইপিএল থেকে ছিটকে গেলেন তাদের সর্বোচ্চ রান সংগ্রাহক

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৭৪ ০ বার সংবাদটি পরেছে

নিউজ ডেস্ক // এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। ৬ ম্যাচে জয় মাত্র দুটিতে, ৪ পয়েন্ট নিয়ে আছে টেবিলের অষ্টম স্থানে। দলের এমন বেহাল দশার মধ্যেই দুঃসংবাদ পেলো ফ্র্যাঞ্চাইজিটি। হ্যামস্ট্রিং ইনজুরিতে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন ওপেনার আয়ুশ মাহাত্রে।

মঙ্গলবার (২১ এপ্রিল) ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, এই চোট থেকে পুরোপুরি সেরে উঠতে তার সময় লাগতে পারে প্রায় ৬ থেকে ১২ সপ্তাহ। যে কারণে আইপিএলের চলতি আসরে আর মাঠে নামা হবে না আয়ুশ মাহাত্রের।

গত ১৮ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে ব্যাটিং করার সময় দ্বিতীয় রান নিতে গিয়ে বাঁ-পায়ে চোট পান আয়ুশ মাহাত্রে। ইনজুরির পর মাঠেই দুবার ফিজিওর সহায়তা নিলেও তিনি ব্যাটিং চালিয়ে যান। তবে ইনিংস শেষ করে ফেরার সময় ফিজিও টমি সিমসেক ও রামকৃষ্ণ ঘোষের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়তে দেখা যায় তাকে। পরদিন স্ক্যানের পর চোটের গুরুতর অবস্থা নিশ্চিত হয়। 
 
চলতি আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন এই তরুণ ওপেনার। ১৭৭.৮৭ স্ট্রাইক রেটে দুটি অর্ধশতক করে দলের ব্যাটিং লাইনআপে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। তার ছিটকে যাওয়া ওপেনিং জুটিতে বড় ধরনের শূন্যতা তৈরি করবে বলেই ধারণা করা হচ্ছে। 
 
চেন্নাই সুপার কিংসের আরও কয়েকজন খেলোয়াড় চোটের কারণে ছিটকে গেছেন। পেসার খলিল আহমেদ এবং নাথান এলিস ইতোমধ্যেই ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। একইসঙ্গে ডেওয়াল্ড ব্রেভিসও আসরের শুরুতে কয়েকটি ম্যাচে মাঠে নামতে পারেননি। 
 
তবে দলের সমর্থকদের জন্য কিছুটা স্বস্তির খবরও রয়েছে। অভিজ্ঞ মহেন্দ্র সিং ধোনি ফিরতে পারেন একাদশে, এমন খবরও শোনা যাচ্ছে। যদিও এখন পর্যন্ত চলতি আসরে একটিও ম্যাচ খেলেননি তিনি, তবুও তার ফেরার সম্ভাবনা নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছে সমর্থকদের মধ্যে।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ