1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ বক্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখপ্রকাশ, বললেন—ফিজিকস পরীক্ষা আবারও নেওয়া হবে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ স্বৈরাচারমুক্ত দেশ গড়তে মুক্তিযুদ্ধের মতো ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বিএনপিকে লাল সালাম ন্যানসির

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ২৪০ ০ বার সংবাদটি পরেছে

বিনোদন প্রতিবেদক // জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত ছিটকে পড়েন শোবিজ অঙ্গনের তারকারা। রুমানা মোর্শেদ কনকচাঁপা, বেবী নাজনীনদের মতো হেভিওয়েট তারকারাও পাননি মনোনয়ন। সোমবার (২০ এপ্রিল) থেকেই সামাজিক মাধ্যমে চর্চিত হচ্ছে বিষয়টি। এবার এ নিয়ে মুখ খুললেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। বিএনপিকে তিনি দিলেন লাল সালাম। 

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) নিজের ফেসবুকে ন্যানসি লেখেন, ‘গায়িকা, নায়িকা,অভিনেত্রী,মডেল— এসব তারকাদের শো পিস না বানিয়ে ত্যাগী যোগ্য রাজনৈতিক জ্ঞানসম্পন্ন নারীদের মূল্যায়ন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জানাই লাল সালাম।’ মন্তব্যের ঘরে ন্যানসির সঙ্গে সহমত প্রকাশ করেছেন অনেকে। কেউ লিখেছেন, ‘এজন্যই আপনাকে এতো পছন্দ প্রিয় শিল্পী।’ কারও কথায়, ‘আপনার সাথে আমিও একমত।’

গেল ১০ এপ্রিল বিএনপি নারী সংরক্ষিত আসনে তাদের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে। তিন দিনে এক হাজার তিনশো জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেন। তাদেরমধ্যে ছিলেন কনকচাঁপা, বেবী নাজনীন, রিজিয়া পারভীন, নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী, দিলরুবা খান, দিঠি আনোয়ার, ফারহানা চৌধুরী, রিনা খান, রুকাইয়া জাহান চমক। কিন্তু গতকাল ২০ এপ্রিল মনোনীতদের তালিকা থেকে জানা যায় কোনো তারকার ভাগ্য খোলেনি।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ