1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
বসতভিটা দখলের বিরোধে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ কুয়াকাটায় বিএসএসএফের বর্ষপূর্তি, সাংবাদিকদের মিলনমেলা ও সম্মাননা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল কাউনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘরের তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ

দেশের আকাশে হঠাৎ দেখা গেল আগুনের গোলা

  • আপডেট সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৮৯ ০ বার সংবাদটি পরেছে

অনলাইন ডেস্ক // নারায়ণগঞ্জের আকাশে হঠাৎ দেখা মিলেছে উল্কাপিণ্ডসদৃশ আগুনের একটি গোলার। দ্রুতগতিতে নিচে নেমে আসা রহস্যময় এই বস্তুটিকে ঘিরে স্থানীয়দের মাঝে ব্যাপক বিস্ময় ও কৌতূহল সৃষ্টি হয়েছে। এটি আসলেই উল্কাপিণ্ড নাকি অন্য কিছু, তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৩টা ৩৫ মিনিটে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবন এলাকা থেকে আগুনের এই গোলাটি আকাশে প্রথম দেখা যায়। এ সময় কেউ একজন দৃশ্যটি মুঠোফোনে ধারণ করেন, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ছড়িয়ে পড়া ২৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, হঠাৎ আকাশ থেকে দ্রুতগতিতে সাপের মতো এঁকেবেঁকে নিচে নেমে আসছে আগুনের একটি গোলা। এর পেছন থেকে অনবরত কালো ধোঁয়া বের হচ্ছিল। আগুনের গোলাটি কিছুটা নিচে নেমে এলে এর পাশেই আকাশে একটি ঘুড়ি উড়তে দেখা যায়। তবে আকাশ থেকে অনেকটা নিচে নেমে আসার পর হঠাৎ করেই আগুনের গোলাটি নিভে যায় এবং ধোঁয়াও অদৃশ্য হয়ে যায়। ভিডিওটি ভালোভাবে খেয়াল করলে বোঝা যায়, আগুনের গোলার সামনের অংশে লাইটের মতো কিছু একটা জ্বলছিল।
ভিডিওটি দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এটিকে উল্কাপিণ্ড বলে মন্তব্য করছেন। আবার কারও কারও মতে, এটি ফ্লেয়ার গান থেকে ছোড়া কোনো গোলা হতে পারে। রহস্যময় এই আগুনের গোলা নিয়ে সবার মধ্যে বিস্ময় সৃষ্টি হলেও বস্তুটি আসলে কী, তা কেউই নিশ্চিত করে বলতে পারছেন না।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ