1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910

রাজধানীর বিমানবন্দর এলাকায় ৩০ কেজি গাঁজাসহ নারী ও শিশু গ্রেপ্তার

  • আপডেট সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৬১ ০ বার সংবাদটি পরেছে
উত্তরা প্রতিনিধি // রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে ৩০ কেজি গাঁজাসহ লাকি আক্তার (৩৪) ও একজন শিশুকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। আজ বুধবার তাদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাতে বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ একজন নারী ও একজন শিশুকে গ্রেপ্তার করে সিটিটিসি স্পেশাল অ্যাকশনের একটি দল।

তিনি আরও বলেন, গ্রেপ্তাররা দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া থেকে রেলযোগে গাঁজা ঢাকাসহ আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ