1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
বসতভিটা দখলের বিরোধে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ কুয়াকাটায় বিএসএসএফের বর্ষপূর্তি, সাংবাদিকদের মিলনমেলা ও সম্মাননা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল কাউনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘরের তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ

টাঙ্গাইলে নারী ও নবজাতক হত্যা: দ্রুত তদন্ত ও বিচারের দাবি

  • আপডেট সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১১৬ ০ বার সংবাদটি পরেছে
‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎ // টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীর তীর থেকে এক অজ্ঞাতনামা নারী ও নবজাতকের লাশ উদ্ধারের ঘটনা ঘটেছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম (জেএনএনপিএফ)। এই নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

গত ২০ এপ্রিল সন্ধ্যায় মির্জাপুর উপজেলার জামুর্কি ইউনিয়নের গুনটিয়া গ্রামে লৌহজং নদীর পাড়ে মাটিতে পুঁতে রাখা অবস্থায় লাশ দুটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী, আনুমানিক ৩০ বছর বয়সী ওই নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। হত্যার সময় ওই নারী অন্তঃসত্ত্বা ছিলেন বলে ধারণা করা হচ্ছে। জেএনএনপিএফ তাদের এক বিবৃতিতে জানায়, একজন নারী ও নবজাতকের সঙ্গে ঘটা এই অমানবিক ঘটনা মানবাধিকারের চরম লঙ্ঘন। সংগঠনটি দাবি জানায়, এ ধরনের ঘটনা নারী ও শিশুর নিরাপত্তা এবং সুরক্ষাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। এই নৃশংসতা কেবল একটি জীবন কেড়ে নেয়নি। এটি সামাজিক নিরাপত্তার ভিত্তিকে দুর্বল করে দিয়েছে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।

লাশ উদ্ধারের ১২ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত নিহতদের পরিচয় শনাক্ত না হওয়া এবং অপরাধীদের আইনের আওতায় আনতে না পারাকে অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেছে জেএনএনপিএফ। অজ্ঞাতনামা নারী ও শিশু হিসেবে এ ঘটনাটি যেন চাপা পড়ে না যায়, তা নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের অন্যতম দায়িত্ব বলে সংগঠনটি মনে করে। অনতিবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবি জানিয়েছে তারা।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ