1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
বসতভিটা দখলের বিরোধে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ কুয়াকাটায় বিএসএসএফের বর্ষপূর্তি, সাংবাদিকদের মিলনমেলা ও সম্মাননা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল কাউনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘরের তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ

মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ১

  • আপডেট সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১৫৫ ০ বার সংবাদটি পরেছে
সড়ক দুর্ঘটনায় নিহত মোহাম্মদ মাহবুব (২৭) ও মোহাম্মদ রাসেল (২৪)। ছবি: সংগৃহীত।
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি ।।  কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মোহাজেরপাড়া গ্রামে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। আজ রোববার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে মোহাম্মদ শাহেদ (২৪) নামের আরও এক যুবক আহত হয়েছেন।

নিহত দুজন হলেন মোহাম্মদ মাহবুব (২৭) ও মোহাম্মদ রাসেল (২৪)। মাহবুব বরইতলী ইউনিয়নের মোহাজেরপাড়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে। রাসেল একই গ্রামের মৃত কামাল হোছাইনের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মাহবুব মোটরসাইকেল চালিয়ে বাজারের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলে তাঁর সঙ্গে ছিলেন রাসেল ও শাহেদ। একই সময় বরইতলী রাস্তার মাথা থেকে একটি মাইক্রোবাস পেকুয়ার দিকে যাচ্ছিল। মোটরসাইকেলটি একটি গ্রামীণ সড়ক থেকে বানৌজা সড়কে উঠলে মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাহবুবের মৃত্যু হয়। স্থানীয় লোকজন রাসেল ও শাহেদকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘মাইক্রোবাস ও বাইকের সংঘর্ষে দুজন মারা গেছেন। দুজনের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। নিহত দুজনের পরিবার ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি চেয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ