1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ বক্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখপ্রকাশ, বললেন—ফিজিকস পরীক্ষা আবারও নেওয়া হবে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ স্বৈরাচারমুক্ত দেশ গড়তে মুক্তিযুদ্ধের মতো ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

এআই দিয়ে জার্সি বদলের ঘটনায় বিএমপির এসআইকে শোকজ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৬৩ ০ বার সংবাদটি পরেছে
এসআই তানজিল আহমেদ। ছবি : সংগৃহীত।
  • মাদক মামলার আসামির ছবি বিকৃত করে বিতর্ক 

  • তদন্ত শেষে নেয়া হবে পরবর্তী ব্যবস্থা

গাজী আরিফুর রহমান, বরিশাল।। ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া এক মাদক কারবারির ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরিবর্তন করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের জন্ম দেওয়ার ঘটনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মিডিয়া উইংয়ের উপ-পরিদর্শক (এসআই) তানজিল আহমেদকে শোকজ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বিএমপি কমিশনার মো. আশিক সাঈদের নির্দেশে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। কমিশনার বিষয়টি নিশ্চিত করে জানান, শোকজের জবাব পাওয়ার পর বিভাগীয় বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা গেছে, গত সোমবার (২৯ জুন) বিকেল পৌনে ৫টার দিকে বরিশাল নগরীর ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর কলোনি এলাকা থেকে ৮০০ পিস ইয়াবাসহ স্থানীয় শীর্ষ মাদক কারবারি রাসেল হাওলাদারকে গ্রেপ্তার করে কাউনিয়া থানা পুলিশ।

গ্রেপ্তারের সময় রাসেলের গায়ে আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি ছিল। পুলিশ সূত্রে জানা যায়, তাকে আটকের পর জার্সিটি উল্টো করে ছবি তুলে তা বিএমপির মিডিয়া সেলে পাঠানো হয়। পরে মিডিয়া উইং থেকে এআই প্রযুক্তি ব্যবহার করে ডিজিটালভাবে ছবিটি সম্পাদনা করে আর্জেন্টিনার জার্সির পরিবর্তে ব্রাজিল দলের জার্সি পরিয়ে গণমাধ্যমে সরবরাহ করা হয়।

বামে রিয়েল ছবি, ডানে সম্পাদিত ছবি।

ছবিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকেই পুলিশের মতো একটি দায়িত্বশীল প্রতিষ্ঠানের এমন কর্মকাণ্ডকে অপেশাদার ও অনৈতিক বলে মন্তব্য করেন। বিষয়টি নিয়ে বিশেষ করে ব্রাজিল সমর্থকদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়।

পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ভুল ছবি প্রত্যাহার করে প্রকৃত ছবি ও সঠিক তথ্য পুনরায় বিএমপির মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ই-মেইলের মাধ্যমে গণমাধ্যমে পাঠানো হয়।

এদিকে অভিযুক্ত এসআই তানজিল আহমেদ স্বীকার করেছেন, ঘটনাটি তিনি ‘দুষ্টুমির ছলে’ করেছিলেন। দায়িত্বশীল পদে থেকে এমন আচরণের জন্য তিনি দুঃখ প্রকাশও করেছেন।

বিএমপির মিডিয়া উইংয়ের পরিদর্শক মো. মনির হোসেন বলেন, কমিশনারের নির্দেশে এসআই তানজিল আহমেদকে তলব করে শোকজ করা হয়েছে। একই সঙ্গে তাকে মিডিয়া উইং থেকে প্রত্যাহারের বিষয়টিও বিবেচনায় রয়েছে।

বিএমপি কমিশনার মো. আশিক সাঈদ বলেন, “বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযুক্ত কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। তার ব্যাখ্যা পাওয়ার পর বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সচেতন মহলের মতে, আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য ও ছবি প্রকাশের ক্ষেত্রে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও তথ্যের সত্যতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে দায়িত্বশীলদের বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ