1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
বসতভিটা দখলের বিরোধে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ কুয়াকাটায় বিএসএসএফের বর্ষপূর্তি, সাংবাদিকদের মিলনমেলা ও সম্মাননা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল কাউনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘরের তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ

গরমে বাড়ছে পেটের সমস্যা, সুস্থ থাকতে কী করবেন 

  • আপডেট সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১৭৩ ০ বার সংবাদটি পরেছে

নিউজ ডেস্ক।।  তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালগুলিতে পেটের সমস্যায় আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে। গরম পড়লেও অনেকে খাওয়াদাওয়ায় নিয়ম মানছেন না। তার উপরে গরমের সঙ্গে সঙ্গে বাড়ছে ভাইরাস ও ব্যাকটেরিয়ার প্রকোপ। কখনও খাবারের মাধ্যমে, আবার কখনও জলবাহিত হয়ে সেই সব জীবাণু ঢুকে পড়ছে শরীরে।

চিকিৎসকদের মতে, উষ্ণ আবহাওয়া খাবারে ব্যাক্টেরিয়ার বৃদ্ধিকে ত্বরান্বিত করে। সেই খাবার খাওয়া মোটেও নিরাপদ নয়। যারা শারীরিক ভাবে দুর্বল, বিশেষ করে শিশু আর বয়স্কদের মধ্যে সংক্রমণের ঝুঁকি আরও বাড়িয়ে দেয়। গরমের সময় অনেকে ছুটিতে বাইরে ঘুরতে যাচ্ছেন। চলতি পথে রাস্তার খাবার আর পানি থেকে বিপদ আরও বাড়ছে।

গরমের দিনে পানি পিপাসা পেলেও সতর্ক থাকুন। পেটের সংক্রমণ এড়াতে যেখান সেখান থেকে ভুলেও পানি কাবেন না। কারণ পানি থেকেই পেটের সংক্রমণ বেশি হয়।

যেভাবে সুস্থ থাকবেন-

১. গরমের সময়ে পেটের সমস্যার সঙ্গে পানিশূন্যতা বা ডিহাইড্রেশনের সমস্যা ভোগায়। তাই এই সময়টায় বেশি করে পানি খেতে হবে। সকালে খালি পেটে মৌরি-মেথি ভেজানো পানি বা জিরে ভেজানো পানি খেলেও পেট ঠান্ডা থাকবে। নিয়ম করে দইয়ের ঘোল, ডাবের পানি খেতে হবে।

২. রাস্তার পাশে থাকা লাচ্ছি , শরবত, ফলের রস এড়িয়ে চলুন। বাড়িতে ওয়াটার পিউরিফায়ার না থাকলে পানি ফুটিয়ে খান।

৩. ডায়রিয়া হলে অবশ্যই খাবার স্যালাইন খেতে হবে। তা না হলে বাড়িতে তৈরি লবণ, গুড় আর লেবুর পানিও খেতে পারেন।

৪. এই সময়টায় বাইরের খাবার না খেয়ে বাড়িতে তৈরি টাটকা খাবার খান, শরীর চাঙ্গা থাকবে।

৫. এই ধরনের পেটের সংক্রমণে ডায়েট ও বিশ্রামের উপর নজর দিলেই রোগী সুস্থ হয়ে ওঠেন। তবে ডায়েরিয়া, বমি বেশি হলে বা রক্তচাপ হঠাৎ করে কমে গেলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ