1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ বক্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখপ্রকাশ, বললেন—ফিজিকস পরীক্ষা আবারও নেওয়া হবে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ স্বৈরাচারমুক্ত দেশ গড়তে মুক্তিযুদ্ধের মতো ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

মুক্তির ৩ দিনেই সব রেকর্ড ভাঙল ‘মাইকেল’

  • আপডেট সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ২২৫ ০ বার সংবাদটি পরেছে

অনলাইন ডেস্ক // পপ সম্রাট মাইকেল জ্যাকসনকে নিয়ে লায়ন্সগেটের নির্মিত বায়োপিক “মাইকেল” প্রেক্ষাগৃহে মুক্তির প্রথম সপ্তাহেই যুক্তরাষ্ট্রে ৯৭ মিলিয়ন ডলার এবং বিশ্বব্যাপী ২১৭ মিলিয়ন ডলার আয় করে আলোড়ন সৃষ্টি করেছে। বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ভ্যারাইটি।

এই রেকর্ড সব বায়োপিকের সিনেমাকে ছাড়িয়ে গেছে। এর আগে সেরার তালিকায় ছিল ২০১৫ সালের “স্ট্রেট আউটা কম্পটন”। এর ৬০ মিলিয়ন ডলারের রেকর্ড ভেঙে দিয়েছে ‘মাইকেল’।


“মাইকেল” সিনেমাটি পরিচলানা করেছেন অ্যান্টোইন ফুকা। এতে মাইকেল জ্যাকসনের শুরুর দিনগুলোর কাহিনী তুলে ধরা হয়েছে। গায়কের আপন ভাগ্নে জাফর জ্যাকসন মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন।


চলচ্চিত্র সমালোচকরা বলছেন, ‘মাইকেল’ সিনেমাটি জ্যাকসনের জীবনকে একটি পরিমার্জিত রূপে উপস্থাপন করেছে, কারণ এতে তার কর্মজীবনের শেষের দিকে গায়কের বিরুদ্ধে ওঠা শিশু যৌন নির্যাতনের অভিযোগগুলো অন্তর্ভুক্ত হয়নি।

প্রায় ২০০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এই সিনেমাটি তৈরিতে যৌথভাবে কাজ করেছে লায়ন্সগেট, ইউনিভার্সাল ও মাইকেল জ্যাকসন এস্টেট।
 
গত ২৪ এপ্রিল আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে সিনেমা ‘মাইকেল’। বাংলাদেশের দর্শকরাও আন্তর্জাতিক মুক্তির দিনেই সিনেমাটি দেখার সুযোগ পাচ্ছেন।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ