1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ বক্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখপ্রকাশ, বললেন—ফিজিকস পরীক্ষা আবারও নেওয়া হবে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ স্বৈরাচারমুক্ত দেশ গড়তে মুক্তিযুদ্ধের মতো ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

শাকিবের আচরণ নিয়ে বিতর্ক, দেশে ফিরে ব্যাখ্যা দিলেন জ্যোতির্ময়ী

  • আপডেট সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১৪০ ০ বার সংবাদটি পরেছে

বিনোদন প্রতিবেদক // রাজধানীর একটি সিনেপ্লেক্সে ‘প্রিন্স’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে অভিনেতা শাকিব খানের আচরণ নিয়ে সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনা চলছে। সম্প্রতি ঘটে যাওয়া সেই ঘটনা সম্পর্কে বিস্তারিত জানালেন কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, অভিনেতা শাকিব খানের পাশে দাঁড়িয়ে অভিনেত্রী জ্যোতির্ময়ী ও তাসনিয়া ফারিণ। ঠিক ওই মুহূর্তে শাকিব খানের কিছু আচরণ নিয়ে ‘ব্যাড টাচ’-এর অভিযোগ ওঠে।

তবে এসব অভিযোগ সরাসরি নাকচ করেছেন জ্যোতির্ময়ী। ঢাকার ওই অনুষ্ঠান শেষে বৃহস্পতিবার কলকাতায় ফেরেন তিনি। সেখান থেকে চ্যানেল আইকে দেওয়া এক অডিও সাক্ষৎকারে জ্যোতির্ময়ী বলেন, ‘ঘটনাটি ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে।’ তিনি বলেন, ‘সেখানে প্রচণ্ড ভিড় ছিল এবং ঠিকমতো দাঁড়ানোর জায়গা পাওয়া যাচ্ছিল না।’ ছবি তোলার সময় শাকিব খান তাদের আগলে রাখার চেষ্টা করেন বলে উল্লেখ করেন তিনি।

প্রশ্ন তুলে জ্যোতির্ময়ী বলেন, ‘কেউ যদি ইচ্ছাকৃতভাবে কিছু করতে চাইত, তাহলে কি শত শত ক্যামেরার সামনে তা করত? একটি স্বাভাবিক পরিস্থিতিকে অযথা বড় করে দেখা হচ্ছে।’

শাকিবের এমন আচরণে অস্বস্তি বোধ করেছিলেন কিনা, এমন প্রশ্নের জবাবে জ্যোতির্ময়ী বলেন, ‘তেমন কোনো পরিস্থিতিই তৈরি হয়নি। সহশিল্পী হিসেবে একে অপরকে সহযোগিতা করাই স্বাভাবিক।’

জ্যোতির্ময়ী বলেন, ‘যারা ঘটনাটি ভিন্নভাবে প্রচার করছেন, বিভ্রান্তি ছড়ানো থেকে তাদের বিরত থাকা উচিত।’

এছাড়া শাকিব খানের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে ইতিবাচক মন্তব্য করেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘‘প্রিন্স’ সিনেমায় কাজ করতে গিয়ে সহশিল্পী হিসেবে শাকিবের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পেয়েছি।”

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ