1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ বক্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখপ্রকাশ, বললেন—ফিজিকস পরীক্ষা আবারও নেওয়া হবে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ স্বৈরাচারমুক্ত দেশ গড়তে মুক্তিযুদ্ধের মতো ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

‘রাক্ষস’ সিনেমার গানেই মিলছে আলাদা পরিচিতি

  • আপডেট সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৮৬ ০ বার সংবাদটি পরেছে

স্টাফ রিপোর্টার।। ঈদের সিনেমা রাক্ষস-এর ‘তুমি ছাড়া’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন তরুণ প্রজন্মের গায়িকা হুমায়রা ঈশিকা। গানটির দুটি ভার্সন থাকলেও সলো ও সফট ভার্সনে শোনা গেছে তার কণ্ঠ। সিনেমায় পুরো গানটিই ব্যবহৃত হয়েছে, যা দর্শকদের মাঝে ইতিমধ্যেই প্রশংসা কুড়াচ্ছে।

গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল এবং লিখেছেন রবিউল ইসলাম জীবন।

গানটি নিয়ে উচ্ছ্বসিত ঈশিকা বলেন, এই সফট ভার্সনটি তার কাছে বিশেষ। দর্শকদের কাছ থেকে সরাসরি প্রশংসা পাওয়াটা তাকে আরও অনুপ্রাণিত করছে। তিনি জানান, সিনেপ্লেক্সে গিয়ে অনেকেই গানটির জন্য তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

এর আগে কাজল রেখা সিনেমায় প্লেব্যাকের মাধ্যমে যাত্রা শুরু হয় তার। সেখানে ২৪টি গানের মধ্যে ৭টিতে কণ্ঠ দেন তিনি। পাশাপাশি ইমরান মাহমুদুল-এর সঙ্গে ‘পারব না তোমাকে ছাড়তে’ গানটি তার ক্যারিয়ারে বড় টার্নিং পয়েন্ট হয়ে আসে।

বগুড়ায় জন্ম নেওয়া এই গায়িকার সংগীতে পথচলা শুরু মাত্র সাড়ে তিন বছর বয়সে। ক্ষুদে গানরাজ ২০১৬-এর টপ ৭ ফাইনালিস্ট ছিলেন তিনি। এছাড়া চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৩-এ শ্রেষ্ঠ নবাগত শিল্পী এবং বাইফা অ্যাওয়ার্ডস ২০২৪ -এ ‘কাজল রেখা’ সিনেমার জন্য শ্রেষ্ঠ সংগীতশিল্পীর স্বীকৃতি পান।

পড়াশোনার পাশাপাশি নিয়মিত গান নিয়েই ব্যস্ত সময় পার করছেন এই শিল্পী। তার বিশ্বাস, ‘তুমি ছাড়া’ গানটি আলাদাভাবে প্রকাশ পেলে আরও বড় পরিসরে শ্রোতাপ্রিয়তা পাবে।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ