1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ বক্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখপ্রকাশ, বললেন—ফিজিকস পরীক্ষা আবারও নেওয়া হবে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ স্বৈরাচারমুক্ত দেশ গড়তে মুক্তিযুদ্ধের মতো ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যে শাহরুখের ‘কিং’ সিনেমার শুটিং বাতিল

  • আপডেট সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৩১৭ ০ বার সংবাদটি পরেছে

বিনোদন প্রতিবেদক //  ইরান-ইসরাইল সংঘাতের আঁচ এবার লাগল বলিউডে। নিরাপত্তার কারণে দুবাইয়ের মরুভূমিতে শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’-এর শুটিং বাতিল করেছেন নির্মাতারা। আউটডোর লোকেশনের বদলে এখন মুম্বাইয়ের স্টুডিওতেই তৈরি হচ্ছে বিশাল মরুভূমি।

পরিকল্পনা ছিল নিখুঁত, চূড়ান্ত ছিল শিডিউলও। ৯ এপ্রিল থেকে দুবাইয়ের মরুভূমিতে ক্যামেরা বন্দি হওয়ার কথা ছিল বলিউড বাদশাহ শাহরুখ খান, সুহানা খান ও অনিল কাপুরের হাই-ভোল্টেজ অ্যাকশন সিকোয়েন্স। কিন্তু মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি আর নিরাপত্তার ঝুঁকি—সব হিসাব নিকাশ বদলে দিয়েছে মুহূর্তেই।

আন্তর্জাতিক গণমাধ্যমে ইরান-ইসরাইল উত্তেজনার খবর যখন তুঙ্গে, ঠিক তখনই পরিচালক সিদ্ধার্থ আনন্দ ও সিনেমার টিম নিরাপত্তার প্রশ্নে কোনো আপস না করার সিদ্ধান্ত নেন। ফলে দীর্ঘ প্রস্তুতির পরও বাতিল করা হয় দুবাইয়ের শুটিং শিডিউল।
 
দুবাইয়ের সেই বিশাল ক্যানভাস এখন উঠে আসছে মুম্বাইয়ের ভিলে পার্লের একটি স্টুডিওতে। সেখানেই রাতারাতি তৈরি হচ্ছে কৃত্রিম মরুভূমি। নির্মাতাদের দাবি, সেটের কারিশমায় পর্দার স্কেল বা ভিশনে কোনো কমতি হবে না; উল্টো ইনডোর শুটিং হওয়ায় অ্যাকশন কোরিওগ্রাফি আর লাইটিংয়ের ওপর নিয়ন্ত্রণ থাকবে আরও নিখুঁত।
 
 
অবশ্য ‘কিং’-এর যাত্রাপথ শুরু থেকেই ছিল চ্যালেঞ্জিং। ২০২৫-এর মে মাসে শুটিং শুরুর পর বড় একটি জেল সিকোয়েন্স শেষ হতেই হোঁচট খেতে হয়েছিল। জুলাইয়ে গোল্ডেন টোব্যাকো ফ্যাক্টরিতে অ্যাকশন দৃশ্য করতে গিয়ে শাহরুখের ইনজুরি আর ছয় সপ্তাহের বিরতি—সব সামলে আবারও ছন্দে ফিরছিল সিনেমাটি। এরইমধ্যে ইউরোপে অভিষেক বচ্চনের সাথে কিং-এর অ্যাকশন দৃশ্যে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ের খবর সিনেমাটির বিশালত্বের জানান দিচ্ছে।
 
 
বড় পর্দায় শাহরুখ-সুহানা জুটির অভিষেক আর এক দুর্ধর্ষ অ্যাসাসিনের গল্প—সব মিলিয়ে বছরের সবচেয়ে বড় চমক হিসেবে ধরা হচ্ছে ‘কিং’কে। সব বাধা পেরিয়ে আগামী ২৪ ডিসেম্বর বড়দিন উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তির লক্ষ্যেই এগোচ্ছে পুরো টিম।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ