1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
বসতভিটা দখলের বিরোধে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ কুয়াকাটায় বিএসএসএফের বর্ষপূর্তি, সাংবাদিকদের মিলনমেলা ও সম্মাননা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল কাউনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘরের তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ

গরমে স্বস্তি পেতে ঘরে বানান কাঁচা আমের শরবত 

  • আপডেট সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ২১২ ০ বার সংবাদটি পরেছে

 অনলাইন ডেস্ক // রাদেশে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ চলছে। অসহ্য গরমের এসময় স্বস্তি পেতে ঘরেই বানিয়ে নিন কাঁচা আমের শরবত। কাঁচা আমে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি, পটাশিয়াম, ক্যালোরি, ম্যাগনেশিয়াম, ভিটামিন বি ১, ভিটামিন বি ২ ইত্যাদি।

কাঁচা আম ক্যারোটিন ও ভিটামিনে সমৃদ্ধ। তাই গরম থেকে মুক্তি পেতে এবং মানসিক দুশ্চিন্তা এড়াতে বেছে নিতে পারেন কাঁচা আমের শরবত। শিশু থেকে বয়স্ক সবাই এ শরবত পান করতে পারেন। এতে পানিশূন্যতা, শরীরিক অবসাদ দূর হবে।

উপকরণ: কাঁচা আমের কুচি ২ কাপ, চিনি ৩ চামচ, পুদিনা পাতা পেস্ট ১ টেবিল চামচ, বিট লবণ ১/২ চা চামচ, জিরার গুঁড়া ১/৪ চা চামচ, কাঁচা মরিচ পেস্ট ১/৬ চা চামচ, গোলমরিচের গুঁড়া ১ চিমটি, লেবুর রস ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, পানি ৪ গ্লাস।

প্রস্তুত প্রণালি: প্রথমে আমগুলো ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিন। কুচি করে সব আম কেটে নিন। ব্লেন্ডারে সব উপকরণ দিয়ে ব্লেন্ড করে নিন। এবার তৈরি করা শরবত ডিপ ফ্রিজে রাখুন ১০ মিনিটের মতো। এরপর নামিয়ে আইস কিউব যোগ করে পান করুন।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ