1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
বসতভিটা দখলের বিরোধে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ কুয়াকাটায় বিএসএসএফের বর্ষপূর্তি, সাংবাদিকদের মিলনমেলা ও সম্মাননা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল কাউনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘরের তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ

ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের শিশু, অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক পলাতক

  • আপডেট সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৩৭২ ০ বার সংবাদটি পরেছে
নেত্রকোনা প্রতিনিধি // নেত্রকোনায় মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ওই প্রতিষ্ঠানের শিক্ষক আমান উল্লাহ সাগরের নামে মামলা করেছে ভুক্তভোগীর পরিবার। ১২ বছরের ওই শিশু এখন সাত মাসের অন্তঃসত্ত্বা এবং তার স্বাস্থ্যগত ঝুঁকি রয়েছে। এদিকে ওই শিক্ষক এখন পলাতক।

আজ রোববার এসব কথা জানিয়েছেন মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম। এর আগে, গত বৃহস্পতিবার ভুক্তভোগীর পরিবার ওই শিক্ষকের বিরুদ্ধে মদন থানায় মামলা করেছে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মদন উপজেলার মহিলা কওমি মাদ্রাসার পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ সাগর ২০২২ সালে ওই মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। একই মাদ্রাসায় তাঁর স্ত্রী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। ভুক্তভোগী শিশুটি একই এলাকার বাসিন্দা ও বিধবা নারীর একমাত্র সন্তান। জীবিকার তাগিদে শিশুটির মা সিলেটে গৃহপরিচারিকার কাজ করেন। শিশুটি তার নানির কাছে থেকে ওই মাদ্রাসায় লেখাপড়া করত।

এজাহার সূত্রে জানা যায়, গত নভেম্বরে সাগর শিশুটিকে ধর্ষণ করেন। ঘটনা কাউকে জানালে প্রাণনাশের ভয় দেখান। পরে শিশুটির শারীরিক অবস্থার পরিবর্তন ঘটলে তার মা সিলেট থেকে এসে মেয়েকে জিজ্ঞাসাবাদ করে শিক্ষকের হাতে ধর্ষণের বিষয়টি জানতে পারেন। পরে স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হন।

এজাহারে আরও জানানো হয়েছে, শিশুটি জীবনের ঝুঁকিতে আছে। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎক জানান, শিশুটির গর্ভে বাচ্চার বয়স প্রায় ২৭ সপ্তাহের বেশি। শিশুটির সরু কোমরের তুলনায় গর্ভস্থ বাচ্চার মাথার মাপ অনেক বেশি। এটি বড় ধরনের শারীরিক ঝুঁকি তৈরি করতে পারে। এ ছাড়া বাচ্চাটির রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কম। এমন অবস্থায় স্বাভাবিক প্রসব মা ও বাচ্চা উভয়ের জন্যই অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ১২ বছরের এই শিশুর শরীরে সিজারিয়ান সেকশনের জন্য প্রয়োজনীয় অ্যানেসথেসিয়া বা ওষুধের ডোজ নির্ধারণ করা চিকিৎসকদের জন্য একটি বড় চ্যালেঞ্জ।

এদিকে, অবস্থা বেগতিক দেখে গত ১৮ এপ্রিল ছুটি নিয়ে আত্মগোপনে যান সাগর। এ বিষয়ে ওই মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন উদ্যোক্তা ও শিক্ষক মো. ছোটন বলেন, অভিযুক্ত আমান উল্লাহ সাগর ঘটনা প্রকাশ হওয়ার পর থেকে স্ত্রী-সন্তানসহ পলাতক রয়েছেন। এমনকি আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ করছেন না।

থানার ওসি তরিকুল ইসলাম বলেন, একমাত্র আসামি আমান উল্লাহ সাগরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ