1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ বক্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখপ্রকাশ, বললেন—ফিজিকস পরীক্ষা আবারও নেওয়া হবে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ স্বৈরাচারমুক্ত দেশ গড়তে মুক্তিযুদ্ধের মতো ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ভাগনের ৫ বছরের সাজার রায় শুনে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মামা

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ২৭ ০ বার সংবাদটি পরেছে
‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎ ।। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় ভাগনেকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়ার কথা শুনে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মামা। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দশম অতিরিক্ত আদালতে এই ঘটনা ঘটে।

আদালতের বিচারক মো. নুরুল ইসলাম এই রায় ঘোষণা করেন। আসামি মো. মিঠুনসহ ৯ আসামিকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। আদালতে উপস্থিত মিঠুনের মামা আইয়ুব সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে পড়ে যান। এরপর তাঁকে জনসন রোডের ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা মৃত ঘোষণা করেন।

আদালতের বেঞ্চ সহকারী ফারুকুল ইসলাম দেওয়ান জানান, এই মামলার ৯ আসামির মধ্যে শুধু মিঠুন আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার সঙ্গে সঙ্গে আদালতে উপস্থিত মিঠুনের মামা আইয়ুব অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।

সাজাপ্রাপ্ত অন্য আট আসামি হলেন—মো. মুরাদ, ছাবির, মো. রাজা, মো. মাসুম হোসেন, মো. বিল্লাল, রাজা, মো. ওয়াহিদুল সনু ও মো. জুম্মন মিয়া। এই আটজন পলাতক থাকায় সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

পাঁচ বছরের সাজার পাশাপাশি আসামিদের ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে অতিরিক্ত এক মাসের সাজা দেওয়া হয়েছে।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৮ সালের ২৬ মে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্পে মাদক ক্রয়-বিক্রি হচ্ছে এমন সংবাদে অভিযান চালায় র‍্যাব-২। এ সময় এক হাজার ৯৫০ পিস ইয়াবাসহ নয়জনকে হাতেনাতে আটক করা হয়। ঘটনার দিন পুলিশ পরিদর্শক ইকরামুল হক চৌধুরী বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন।

তদন্ত শেষে একই বছরের ২২ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক সাজেদুল হক। এতে আসামি মিঠুনসহ নয়জনকে অভিযুক্ত করা হয়। ২০১৯ সালের ২৭ মে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। বিচার চলাকালে চারজনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ